
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্রদলের কেন্দ্রীয় ও বিভিন্ন শাখার শতাধিক নেতা-কর্মী। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের নেতৃত্বে এই কর্মসূচি শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তাঁরা।
এর আগে সকাল সাড়ে ৯টার পর থেকে সংগঠনটির নেতা-কর্মীরা শাহবাগ মোড়ে জড়ো হতে থাকেন। ছাত্রদলের এই অবস্থান কর্মসূচির কারণে শাহবাগ মোড়সহ আশপাশের সড়কগুলোতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যানবাহনে থাকা যাত্রীরা।
শাহবাগ মোড়ে অবস্থানরত একাধিক ছাত্রদল নেতা জানান, তাঁরা এখনো শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারে কোনো আশ্বাস বা দৃশ্যমান অগ্রগতি দেখতে পাননি। তাঁদের ভাষায়, প্রশাসন ‘লুকোচুরি’ করছে।
এক ছাত্রনেতা বলেন, ‘আমরা এখনো সাম্য হত্যার বিচারের কোনো আশ্বাস কিংবা দৃশ্যমান অগ্রগতি দেখতে পাইনি। প্রশাসন আমাদের সঙ্গে লুকোচুরি খেলছে।’
গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়, সাম্য হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। তবে তাঁদের পরিচয় জানানো হয়নি।
এ নিয়ে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন তিনজনকে আটকের কথা বলেছে, কিন্তু তারা এখনো নিশ্চিত করতে পারেনি আসলে এরা কারা। আমরা মনে করছি, প্রশাসন এখনো সন্দিহান। আসামিদের বিষয়ে তারা পরিষ্কার নয়।’
ছাত্রদলের পক্ষ থেকে গতকাল এক বিবৃতিতে আজকের এই অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় তদন্তে গাফিলতির প্রতিবাদ, মূল ঘাতকসহ সব আসামিকে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই কর্মসূচি পালিত হবে।

গত মঙ্গলবার রাত ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে ‘ছুরিকাঘাতে’ আহত হন শাহরিয়ার আলম সাম্য। রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বুধবার সকালে নিহতের বড় ভাই শরীফুল আলম শাহবাগ থানায় ‘১০ থেকে ১২ জনকে’ আসামি করে মামলা করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন শাহরিয়ার আলম সাম্য। এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন তিনি। তাঁর বাড়ি সিরাজগঞ্জের বেলকুচিতে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ২ কেজি ১৬০ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। এই যাত্রীর পায়জামার বেল্টের স্থান ও আন্ডারওয়্যারের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে বহন করা ২ কেজি ১৬০ গ্রাম সোনার অলংকার ও গলিত সোনা উদ্ধার করা হয়; যার বাজারমূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা।
৭ মিনিট আগে
টানা বৃষ্টিতে খুলনার তেলিগাতীতে কুয়েটসংলগ্ন চার সরকারি প্রতিষ্ঠানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ভবনের নিচতলা ও সামনের সড়কে পানি জমে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। কর্তৃপক্ষ বলছে, পানি নিষ্কাশনব্যবস্থার দুর্বলতার কারণে প্রতি বর্ষায় এ দুর্ভোগ তৈরি হয়।
৯ মিনিট আগে
বন্যাকবলিত হবিগঞ্জের দুর্গম হাওরাঞ্চলের মানুষের পাশে দাঁড়িয়েছেন হবিগঞ্জ ৫৫ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণের পাশাপাশি অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে শুকনা খাবার পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু করেছে বাহিনীটি।
১৬ মিনিট আগে
নওগাঁর মান্দায় বনবিভাগের অনুমোদন ছাড়াই তিনটি সরকারি রাস্তার ২৩৭টি ইউক্যালিপটাস ও আম গাছ নিলামে বিক্রি ও কাটার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় মহিলাদল নেত্রী আসমা ইসলাম ও এফডব্লিউএডির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। বন কর্মকর্তা ও ইউএনও বলেছেন, এ বিষয়ে তাদের দপ্তরে কোনো অনুমোদন বা আবেদন হয়নি।
২৫ মিনিট আগে