
রাজধানীর তেজগাঁও রেলস্টেশন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ৯টা ৩০ মিনিটের দিকে তেজগাঁও রেলস্টেশনে রাখা পুরোনো একটি বগিতে আগুন লাগে।
ঢাকা রেলওয়ে জেলা পুলিশ জানিয়েছে, বুধবার রাত ৯টা ৩০ মিনিটে তেজগাঁও রেলস্টেশনের পরিত্যক্ত লাইনে থাকা নষ্ট কোচের সিটে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা আগুন দেয়। স্থানীয় লোকজনের তৎপরতায় আগুন দ্রুত নিভিয়ে ফেলা হয়। এতে কোচটির দুটি সিট ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সহযোগিতায় ঘটনাস্থলের পাশ থেকে সন্দেহভাজন দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
এ ঘটনায় গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন রেলওয়ে জেলা পুলিশ সুপার।

ময়মনসিংহের ত্রিশালে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মসজিদের ইমামকে আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। আজ শুক্রবার দুপুরে উপজেলার মোক্ষপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে তাঁকে আটক করে...
২ মিনিট আগে
ছুটির দিনে শিক্ষার্থীদের স্কুলে এনে রাস্তায় দাঁড় করিয়ে অভ্যর্থনা দেওয়া হয়েছে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেনকে। আজ শুক্রবার সকালে খেপুপাড়া বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ছিল। সেখানে যোগ দিতে গেলে শিক্ষার্থীরা সড়কের দুই পাশে দাঁড়িয়ে ঢাকঢোল বাজিয়ে
৬ মিনিট আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের খোঁচাবাড়ি এলাকায় দুধকুমার নদের চর থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার মরদেহটি উদ্ধার করা হয়।
১৭ মিনিট আগে
বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৪৮ নেতা-কর্মীর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত নেতা মারজুক আব্দুল্লাহ। গতকাল বৃহস্পতিবার বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়। আদালতের বিচারক এস এম শরীয়ত উল্লাহ অভিযোগ আমলে নিয়ে
৩৪ মিনিট আগে