
চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের রূপসা দক্ষিণ ইউনিয়নে নারীদের ৫৪ বছর ধরে চলা ‘ভোট না দেওয়ার নিয়ম’ ভাঙতে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। আর এই উদ্যোগের অংশ হিসেবে নারীরা যেসব বুথে ভোট দিতে যাবেন, সেগুলোর দায়িত্বে ম্যাজিস্ট্রেট, পুলিশসহ সব কর্মকর্তা হিসেবে নারীদের নিয়োগ দেওয়া হয়েছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, রূপসা দক্ষিণ ইউনিয়নের আটটি কেন্দ্রে নারীদের ভোট দেওয়ার জন্য ২০টি বুথ তৈরি করা হয়েছে। ওই বুথগুলোর জন্য সহকারী প্রিসাইডিং কর্মকর্তা থেকে শুরু করে সব পর্যায়ের কর্মকর্তা হিসেবে নারীদের নিয়োগ করা হয়েছে। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পুলিশ, আনসার ভিডিপি ও আটটি কেন্দ্রের জন্য একজন নারী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। সে সঙ্গে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের ওই বুথগুলোতে নারী পোলিং এজেন্ট নিয়োগ দেওয়ার জন্য চিঠি ও মৌখিকভাবে অনুরোধ করা হয়েছে। এই ইউনিয়নে নারী ভোটার রয়েছেন ১০ হাজার ২৯৯ জন।
স্থানীয় বাসিন্দারা জানান, ৭০ দশকের জৈনপুরের পীর সাহেবের কথা মেনে রূপসা দক্ষিণ ইউনিয়নের নারীরা স্থানীয় থেকে জাতীয়—কোনো পর্যায়ের নির্বাচনেই ভোট দেন না। মাঝেমধ্যে দু-একটি নির্বাচনে নারীরা ভোট দিলেও সেই সংখ্যা ছিল নামমাত্র। তবে ভোট ছাড়া আর বাকি সব কিছু—পড়ালেখা, বাজারঘাট করাসহ সব কাজেই ওই ইউনিয়নের নারীদের অংশগ্রহণ রয়েছে।
এ ব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া বলেন, ‘নারীদের পর্দা মেনে ভোট প্রদানের জন্য প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। এই বিষয়ে ওই ইউনিয়নে ইতিমধ্যে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। আশা করছি, এবার নারীরা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে ভোটকেন্দ্রে আসবেন।’

সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ৫টিতে এবারের ভোটের লড়াই দলগুলোর মধ্যে যতটা, তার চেয়ে বেশি আলোচনায় বিএনপির ভেতরের টানাপোড়েন। বিএনপির দলীয় প্রার্থীর বিপরীতে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীরা শক্ত অবস্থান গড়ে তোলায় একদিকে ভোটব্যাংক ভাগ হচ্ছে, অন্যদিকে পাল্টে যাচ্ছে জয়ের হিসাব-নিকাশ।
৩ মিনিট আগে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ভোটারদের ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ তুলে বরগুনা-২ আসনের জামায়াত ইসলাম ও বিএনপির প্রার্থী পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন।
৬ মিনিট আগে
ময়মনসিংহ সদর উপজেলার ফুলবাড়িয়া রোডে দাপুনিয়া বাজার এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী যুবক মো.জসিম মারা গেছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ ফুলবাড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে বিক্ষুব্ধ জনতা ট্রাকে আগুন ধরিয়ে দেয়।
৩০ মিনিট আগে
কুষ্টিয়া-২ আসনের একটি ভোটকেন্দ্র থেকে দুটি সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। কেন্দ্রটি মিরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে চুরির বিষয়টি টের পেয়ে স্কুল কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে জানায়। এ ঘটনায়
৩৩ মিনিট আগে