
কিশোরগঞ্জের ছয়টি আসনের মোট ভোটকেন্দ্রের ৬৭ শতাংশ ভোটকেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এবার ৯১৩টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ২৩৮টি ও ঝুঁকিপূর্ণ ৩৭৪টি ভোটকেন্দ্র। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, পূর্বের সহিংসতার অভিজ্ঞতা এবং ভৌগোলিক অবস্থানের কারণে অধিকাংশ কেন্দ্রকে গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। বিশেষ করে কয়েকটি উপজেলায় বাড়তি নজরদারির প্রয়োজনীয়তা রয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বাড়ানোসহ কেন্দ্রভিত্তিক নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
সূত্র জানায়, কিশোরগঞ্জ জেলার ছয়টি আসনের মোট ভোটার সংখ্যা ২৭ লাখ ২৭ হাজার। এর মধ্যে মোট পুরুষ ভোটার ১৩ লাখ ৯৪ হাজার ১৮৫ জন, মোট নারী ভোটার ১৩ লাখ ৩২ হাজার ৭৮৭ জন ও তৃতীয় লিঙ্গের মোট ভোটার ২৮ জন। পোস্টাল ব্যালটে রেজিস্ট্রেশনকারী ভোটার সংখ্যা ২৮ হাজার ৫৩৭।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানোসহ সকল ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। এ ছাড়া ঝুঁকিপূর্ণ কেন্দ্রে পুলিশের বডি-ওর্ন ক্যামেরা থাকবে। জেলায় সেনাবাহিনী থাকবে ১ হাজার ৫৭৩ জন, বিজিবি ২০ প্লাটুনে ৩০ জন করে এবং র্যাব সদস্য ১৩০ জন থাকবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করবেন। এ ছাড়া পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য ও আনসার থাকবেন।
পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বলেন, পর্যাপ্তসংখ্যক পুলিশ মোতায়েন থাকবেন। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় পুলিশ অন্য বাহিনীর সদস্যদের নিয়ে প্রস্তুত আছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, কিশোরগঞ্জের ছয়টি আসনেই পাঁচ স্তরের নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বরিশাল নগরীর বাজার রোডের ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া খাজা মঈনউদ্দীন মাদ্রাসার সভাপতির পদ নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। মাদ্রাসার বর্তমান সভাপতি মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে ঘিরে চরমোনাই পীরের অনুসারীদের সঙ্গে স্থানীয় বিএনপি নেতাদের বিরোধ প্রকাশ্যে এসেছে।
৪ মিনিট আগে
লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে ভৈরবের বায়জিদ চৌধুরী নিহত হয়েছেন বলে পরিবারের দাবি। গত ১৪ সেপ্টেম্বরের এ ঘটনায় তাঁর মরদেহ এখনো পাওয়া যায়নি। প্রশাসন জানিয়েছে, পরিবার মরদেহ দেশে আনতে পরিবার চাইলে সহযোগিতা করা হবে।
১০ মিনিট আগে
ঢাকার আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের সীমানাপ্রাচীরের ভেতরে গ্যাস সিলিন্ডারবাহী সাত থেকে আটটি কাভার্ড ভ্যানে আগুন ও বিস্ফোরণ ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট রাত পৌনে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের খবর পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগে
২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে মারা গেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। রোববার বিকেলে কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে ডুবে মারা যান কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাজিদ শাহারিয়ার সানম। আর শনিবার ক্যানসারে মারা গেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট...
১ ঘণ্টা আগে