ল্যান্ড সার্ভিস গেটওয়ের (এলএসজি) মাধ্যমে শিগগিরই মিউটেশন, খতিয়ান ও এলডি ট্যাক্সের সংযুক্ত সেবা শুরু করা হবে বলে জানিয়েছেন ভূমি সচিব মো. খলিলুর রহমান। আজ রোববার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে ভূমি সংস্কার বোর্ডের সম্মেলন কক্ষে এক কর্মশালায় তিনি একথা বলেন।
ভূমি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে একথা জানান।
রেজিস্ট্রেশন-মিউটেশন সিস্টেমের আন্তসংযোগ সমন্বয়ের লক্ষ্যে আইন মন্ত্রণালয়ের নিবন্ধন অধিদপ্তরের আওতাভুক্ত সাব-রেজিস্ট্রারসহ ও ভূমি মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাদের জন্য এ বিষয়ে ‘এক্সেস টু ল্যান্ড ডাটা’ শীর্ষক এক কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান এ কে এম শামিমুল হক ছিদ্দিকী এবং ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুস সবুর মন্ডল উপস্থিত ছিলেন।
ভূমি সচিব মো. খলিলুর রহমান বলেন, স্মার্ট ভূমিসেবার সফল বাস্তবায়ন করতে হলে জরিপ, নিবন্ধন ও ব্যবস্থাপনা কার্যক্রম সমন্বয়পূর্ণভাবে একই তালে কাজ করতে হবে।
সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক ইচ্ছা ও বলিষ্ঠ নেতৃত্বে গতবছর ভূমি নিবন্ধন ব্যবস্থাপনার সঙ্গে ভূমি নামজারি ব্যবস্থার আন্তসংযোগের কাজ শুরু হয়েছে। একই সঙ্গে ভূমি সেটেলমেন্ট ও জরিপ ব্যবস্থাপনাও এর আওতায় আনা হচ্ছে।
এ ব্যবস্থায় আলাদাভাবে তিনটি সিস্টেমে প্রবেশ না করে, সিস্টেমে একবার লগইন করেই ৩টি সেবা পাওয়া সম্ভব হবে। ফলে মিউটেশন থেকে সরাসরি খতিয়ান যাচাই, মিউটেশনের সঙ্গে-সঙ্গে হোল্ডিং নম্বর প্রদান ও ভূমি উন্নয়ন কর নির্ধারণ সম্ভব হবে। এ ছাড়া ভূমিসেবার সকল তথ্যও কলের মাধ্যমে জানানোর ব্যবস্থাও থাকছে।

সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চে আসা জামায়াতের দুই নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার দুপুরের পর যমুনা সেতুর পশ্চিম মহাসড়কের পাশে সয়দাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
নাটোরের লালপুরে বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে দুই ভাই-বোন মারা গেছে। আজ শনিবার বিকেলে উপজেলার গোপালপুর পৌর এলাকার ঈশ্বরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হচ্ছে ঈশ্বরপাড়া গ্রামের মো. আতিকুল ইসলাম ও মোছা. ববি খাতুন দম্পতির ছেলে আবু বক্কর সিদ্দিক (৬) ও মেয়ে সোহাগী খাতুন আতিয়ারা (৯)।
৮ মিনিট আগে
নীলফামারীতে আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, আমাদের দেশের গ্রামাঞ্চলে সাপের সাপে কাটার ঘটনা বেশি ঘটে। সাপের ছোবলের পর যথাসময়ে সঠিক চিকিৎসা গ্রহণ না করলে রোগীর মৃত্যু কিংবা গুরুতর শারীরিক জটিলতা দেখা দিতে পারে।
১৩ মিনিট আগে
ময়মনসিংহের ভালুকায় নেওড়া নদীতে সাঁতার কাটতে নেমে তানভীর ইসলাম (১৪) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজের ২৮ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করেছে ময়মনসিংহের ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল।
২০ মিনিট আগে