
মিথ্যা অপপ্রচার, চরিত্র হনন, নির্বাচনী কাজে বাধাদানসহ কর্মীদের গুলি করে হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মানিকগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু। আজ বুধবার দুপুরে উপজেলার বাইমাইল এলাকায় নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলন করা হয়। দেওয়ান জাহিদ আহমেদ টুলু জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ।
সংবাদ সম্মেলনে দেওয়ান জাহিদ বলেন, গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা গ্রামে তাঁর পক্ষে ভোট চাইতে গেলে আব্দুর রাজ্জাকসহ পাঁচজনকে গুলি করে হত্যার হুমকি দেন নৌকার প্রার্থী মমতাজ বেগমের সমর্থক উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলী ইস্কান্দার।
জেলা আওয়ামী লীগের এই নেতা অভিযোগ করে বলেন, ‘আলী ইস্কান্দার আমার কর্মীদের ট্রাক মার্কার পক্ষে কাজ করলে গলা টিপে, হাত কেটে এবং গুলি করে হত্যার হুমকি দিয়েছেন। এর আগে হরিরামপুরে আমার এক কর্মীকে মারধর করে হাসপাতালে পাঠিয়েছে তারা। আমরা বিষয়টি উপজেলা রিটার্নিং কর্মকর্তাকে লিখিতভাবে জানিয়েছি। তা ছাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’
দেওয়ান জাহিদ বলেন, ‘নির্বাচন ভালোভাবে চলছিল। এখন নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, আমার কর্মী-সমর্থকদের ওপর জুলুম-নির্যাতন তত বাড়ছে। এখন আমরা নির্বাচনে ভোটারের কাছে যাব, নাকি থানা-পুলিশ করব, নাকি রিটার্নিং কর্মকর্তার কাছে দৌড়াব।’
স্বতন্ত্র এই প্রার্থী আরও বলেন, ‘আমার আসনে আরও অনেক স্বতন্ত্র প্রার্থী আছে, তাদের কিছু বলে না। তারা শুধু আমার কর্মী-সমর্থকদের হুমকি দেয়, মারধর করে।’ তিনি বলেন, ‘জনগণের ভালোবাসা, জনগণের শক্তি আমার সঙ্গে আছে। দু-চারটা চুনোপুঁটির হুমকির কারণে ভোট থেকে সরে যাওয়ার কারণ নেই। তারা আমার কিছু করতে পারবে না।’
এ সময় উপস্থিত ছিলেন বায়রা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম পলাশ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ইলিয়াস হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
সিংগাইর, হরিরামপুর ও সদরের তিনটি ইউনিয়ন নিয়ে মানিকগঞ্জ-২ আসন গঠিত। এ আসনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩৫ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে