
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের সাবেক উপপুলিশ কমিশনার ছিলেন মশিউর রহমান। দুপুরের পরে তাঁকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক জাহাঙ্গীর আরিফ তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁর রিমান্ডের এই আদেশ দেন।
এর আগে বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে মশিউর রহমানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। রাতে তাঁকে ঢাকায় নিয়ে আসা হয়। পরে নিউমার্কেট থানায় দায়ের করা হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আটজনের মৃত্যুর ঘটনায় তাঁর বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে বলে জানা যায়।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত ১৯ জুলাই রাজধানীর নিউমার্কেটের এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের নেতা–কর্মীদের গুলিতে আব্দুল ওয়াদুদ (৪৫) নিহত হন।
এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনাসহ ১৩০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয় নিউমার্কেট থানায়। মামলাটি করেন নিহতের শ্যালক আবদুর রহমান।
মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন সাবেক সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মো, আলী আরাফাত, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন প্রমুখ।
তদন্ত কর্মকর্তার রিমান্ড আবেদনে উল্লেখ করেন, মশিউর রহমান নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যার ঘটনায় সম্পৃক্ত। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ঘটনার মূল রহস্য উদ্ঘাটন এবং নির্দেশ দাতাদের সনাক্ত করা প্রয়োজন।

প্রায় এক বছর আগে মুক্তার স্বামী আমান উল্লাহ দ্বিতীয় বিয়ে করে অন্যত্র বসবাস শুরু করেন। এরপর থেকে তিনি স্ত্রী ও সন্তানদের কোনো খোঁজখবর নেননি। এতে তিন সন্তান নিয়ে চরম অভাব-অনটনের মধ্যে মানবেতর জীবনযাপন করছিলেন মুক্তা।
২৫ মিনিট আগে
কিশোরগঞ্জের ইটনা সরকারি কলেজকে ওয়াক্ফ করে দেওয়া জমি দখলের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেনের বিরুদ্ধে। ‘পৈতৃক সূত্রে সম্পত্তির মালিক’ উল্লেখ করে তাঁর ভাতিজা মাহমুদুল হাসান মাজহারুল কলেজের জায়গায় সাইনবোর্ড স্থাপন করেছেন।
৫ ঘণ্টা আগে
গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে নতুন করে ভাঙন শুরু হয়েছে। এতে করে উদ্বেগ বাড়ছে নদ-তীরবর্তী মানুষের মধ্যে। বিশেষ করে নদটির তীরে অবস্থিত বালাসী ফেরিঘাট টার্মিনাল ভাঙনের ঝুঁকিতে পড়েছে। প্রায় ১৫৭ কোটি টাকার এই স্থাপনাটির মাত্র ১৫ মিটার দূরে ভাঙছে নদ। অন্যদিকে চরের ফসলি জমি নদে বিলীন হয়ে যাচ্ছে।
৫ ঘণ্টা আগে
রংপুরের বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়ন পরিষদের একমাত্র অ্যাম্বুলেন্সটি সাত বছর ধরে বিকল অবস্থায় পড়ে আছে। খোলা আকাশের নিচে পড়ে থেকে প্রায় সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে গাড়িটি। এদিকে জরুরি রোগীদের হাসপাতালে নিতে ইউনিয়নবাসীকে বেশি টাকা নিয়ে অন্য যানবাহন ভাড়া করতে হচ্ছে।
৫ ঘণ্টা আগে