রাজধানীর তুরাগে নামাজের জন্য ট্যাংকে পানি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামরুল ইসলাম (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তুরাগের সাহেব আলী মাদ্রাসা সংলগ্ন অপাল ইন্টারন্যাশনাল নামের একটি অস্থায়ী মেসে ফজর নামাজের সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার দক্ষিণ তেগরি গ্রামের আজমত শেখ ও আনোয়ারা বেগম দম্পতির ছেলে। তুরাগে ওই মেসটিতে থাকতেন তিনি।
ওই মেসের অন্য সদস্যরা আজকের পত্রিকাকে জানান, ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠে নামাজের জন্য বের হন কামরুল। ফজরের নামাজ পড়ার জন্য অজু করতে মোটর চালু করতে যান। বিদ্যুতায়িত হয়ে পানিতে পড়ে যান। পরে মেসের অন্য সদস্যরা তাঁকে তুরাগের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা আনোয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘সাহেব আলী মাদ্রাসা এলাকার একটি মেসে এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তুরাগ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’
মৃত্যুর কারণ জানতে চাইলে ওসি মোস্তফা আনোয়ার বলেন, ‘কীভাবে মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। সুরতহাল রিপোর্টে শরীরের কোথাও কোনো আঘাত বা ঝলসে যাওয়ার কোনো চিহ্ন পাওয়া যায়নি।’

হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকদের লেখার ফ্রিডম (স্বাধীনতা) দিয়েছেন। যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে একদলীয় বাকশাল থেকে মুক্ত করে গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন।
২ ঘণ্টা আগে
খুলনা মহানগরীর একটি ভাড়া বাসা থেকে নানি ও নাতির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যার দিকে সোনাডাঙ্গা এলাকার সুজুকি কর্নার-সংলগ্ন দারুল আমান মহল্লার একটি বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করা হয়...
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বাধার মুখে পড়েছেন গণমাধ্যমকর্মীরা। একপর্যায়ে হাসপাতালের নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগও ওঠে। আজ শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে...
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালের ভবনের ভেতরে একটি রুটির কারখানার সন্ধান পেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কোরবানির ঈদের আগের দিন হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় শিশুর রহস্যজনক মৃত্যুর ঘটনার তদন্তে এখন এই কারখানার সম্ভাব্য ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে...
৪ ঘণ্টা আগে