
সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) মো. তাজুল ইসলামের সম্পদের তথ্য চেয়ে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষসহ বিভিন্ন অফিসে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
সূত্রটি জানায়, দুদকের পাঠানো ওই চিঠিতে তাজুল ইসলাম, তাঁর স্ত্রী-সন্তান ও তাঁর ওপর নির্ভরশীলদের তথ্য ৩০ সেপ্টেম্বরের মধ্যে দুদকের সংশ্লিষ্ট দপ্তরে পাঠাতে বলা হয়েছে।
দুদকের অভিযোগ থেকে জানা যায়, আওয়ামী লীগ সরকারের ক্ষমতার অপব্যবহার করে সাবেক এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম শত শত কোটি টাকার মালিক হয়েছেন। দ্বাদশ জাতীয় নির্বাচনে হলফ নামায় তিনি যে সম্পদ থাকার ঘোষণা দেন, তাতে দেখা যায় ২০০৮ থেকে ২০২৪ পর্যন্ত তার সম্পদ বেড়েছ ২৪২ গুণ।
এর আগে গত ২৯ আগস্ট তাজুল ইসলাম ও তাঁর স্ত্রী-সন্তানের ব্যাংক হিসাব তলব করে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একই সঙ্গে তাঁর পরিবারের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ব্যাংকে পরিচালিত হিসাব ও অন্যান্য তথ্যও পাঠাতে নির্দেশ দেয়।
এরপর বিএফআইইউ থেকে ২ সেপ্টেম্বর বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তাজুলের ব্যাংক হিসাব অবরোধের নির্দেশ দেয়। তাদের পাঠানো চিঠিতে বলা হয়েছে, উল্লিখিত ব্যক্তি ও তাঁদের ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে, সেই হিসাবের লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ২৩ (১) (গ) ধারার আওতায় ৩০ দিনের জন্য স্থগিত থাকবে।
সরকারের সাবেক মন্ত্রী, এমপিদের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তাঁদের বহুগুণ সম্পদ বেড়ে যাওয়া তথ্যসংবলিত একটি অভিযোগ দুদক চেয়ারম্যানের কাছে দেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৯ আগস্ট সাবেক এলজিআরডি মন্ত্রী তাজুলসহ ১৮ মন্ত্রী প্রতিমন্ত্রীসহ ৪১ জনের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৭ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৭ ঘণ্টা আগে
গত এক যুগে সফিয়ার রহমানের বৃক্ষরোপণ কার্যক্রম বিস্ময় জাগানোর মতো। তাঁর তথ্য অনুযায়ী, ২০১৬ সালের দিকে ঝিকরগাছা-রাজগঞ্জ সড়কে তিনি আম, জাম, কাঁঠালসহ প্রায় ১০ হাজার তালের বিচি রোপণ করেন। এগুলোর মধ্যে প্রায় এক হাজার গাছ এখনো বেঁচে আছে। মনিরামপুরের খড়িঞ্চা-রাজগঞ্জ সড়কে দুই বছরে প্রায় দুই হাজার খেজুরগাছ রো
৮ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগে