
চলমান বন্যা পরিস্থিতি, টানা বৃষ্টিপাত ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার প্রতিবাদে আন্দোলনরত পরীক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছে। এ সময় তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানের পাশেই অবস্থান নেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে বিক্ষোভ শুরু করে এইচএসসি পরীক্ষার্থীরা। পরে তারা শিক্ষা ভবন ঘেরাওয়ের উদ্দেশে রওনা হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় সেখানেই বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনাও ঘটে।
একই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি—চলমান দুর্যোগ, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে চরম ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকির মুখে পড়ছে পরীক্ষার্থীরা। এ পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত না করায় তারা শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করে এবং শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচি ঘোষণা করে।
বিক্ষোভ চলাকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির নেতা-কর্মীদের নিয়ে ঘটনাস্থলে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে ‘২০২৬ ব্যাচ এইচএসসি পরীক্ষার্থী’ পরিচয়ে প্রায় ১৮০ থেকে ২০০ জন শিক্ষার্থী সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে। কর্মসূচি শেষে তারা মিছিল নিয়ে নীলক্ষেত মোড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণ গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে।
১ ঘণ্টা আগে
টানা দুই দিনের অতি ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও প্রায় ১৮ ঘণ্টা পর তা কমে যায়। এতে তিস্তার বাঁ তীরবর্তী জেলা লালমনিরহাটের নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে।
১ ঘণ্টা আগে
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করেছেন চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী শিক্ষা বোর্ডের ভেতরে ঢুকে পড়েন।
১ ঘণ্টা আগে
এই প্রতিবাদে একাত্মতা জানিয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, ভারতকে ঘোষিতভাবে হিন্দু রাষ্ট্র বানানোর চেষ্টা করা হচ্ছে। এ অবস্থায় দেশটির শিক্ষিত সমাজকে এগিয়ে আসার কথা বলেন তিনি।
১ ঘণ্টা আগে