
বাংলাদেশ শ্রম আইনের সর্বশেষ সংশোধনীতে শ্রমিক অধিকার সম্প্রসারণে কিছু অগ্রগতি হলেও তা এখনো আন্তর্জাতিক মানের তুলনায় পর্যাপ্ত নয় বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। আজ রাজধানীর একটি হোটেলে সলিডারিটি সেন্টার আয়োজিত স্টেকহোল্ডারদের এক আলোচনা সভায় এসব মতামত তুলে ধরা হয়। বক্তারা বলেন, সংশোধনীতে কিছু ইতিবাচক পরিবর্তন এলেও ট্রেড ইউনিয়ন গঠনের শর্তগুলো এখনো অসামঞ্জস্যপূর্ণ ও বিভ্রান্তিকর।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সলিডারিটি সেন্টারের কান্ট্রি প্রোগ্রাম ডিরেক্টর এ কে এম নাসিম। তিনি উল্লেখ করেন, শ্রম আইন, ২০০৬-এর সংশোধনীগুলো আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন ৮৭ ও ৯৮-এর সঙ্গে সামঞ্জস্য আনার প্রয়াস ছিল। তবে শ্রমিক প্রতিনিধিদের দেওয়া অনেক গুরুত্বপূর্ণ প্রস্তাবই চূড়ান্ত আইনে স্থান পায়নি।
আলোচনা সভায় শ্রম আইনের সংশোধনীর মাধ্যমে অর্জিত কিছু ইতিবাচক দিক তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—
গৃহশ্রমিকদের স্বীকৃতি: গৃহপরিচারিকাদের আংশিক স্বীকৃতি প্রদান।
মাতৃত্বকালীন ছুটি: মাতৃত্বকালীন ছুটি ৮০ দিন থেকে বাড়িয়ে ১২০ দিন করা হয়েছে।
ক্ষতিপূরণ বৃদ্ধি: শ্রমিক ছাঁটাইকালে ক্ষতিপূরণের পরিমাণ বাড়ানো হয়েছে।
নিরাপত্তা ও স্কিম: কর্মক্ষেত্রে নিরাপত্তা জোরদার এবং ‘এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম’ চালুর উদ্যোগ।
প্রবন্ধে উল্লেখ করা হয়, নতুন আইনের কিছু ধারা শ্রমিকদের সংগঠিত হওয়ার স্বাধীনতা ও যৌথ দর-কষাকষির (সিবিএ) অধিকারকে সীমিত করতে পারে। বিশেষ করে, একটি প্রতিষ্ঠানে ইউনিয়নের সংখ্যা সর্বোচ্চ তিনটিতে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত শ্রমিক প্রতিনিধিত্ব সংকুচিত করবে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) ডিরেক্টর (লিগ্যাল) মো. বরকত আলী বলেন, সংবিধান প্রদত্ত সংগঠিত হওয়ার অধিকারের সঙ্গে এই সীমাবদ্ধতা সাংঘর্ষিক।
সভার প্রধান অতিথি ও শ্রম সংস্কার কমিশনের সাবেক প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মেদ বলেন, এবারের সংশোধনী প্রক্রিয়ায় প্রকৃত ত্রিপক্ষীয় আলোচনা হয়নি। মতামত নেওয়া হলেও সরকারি, মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে কোনো কার্যকর সংলাপ ছিল না।
বিজিএমইএর স্থায়ী কমিটির চেয়ারম্যান ওয়াসিম জাকারিয়া সংশোধনীতে কিছু অসংগতি থাকার কথা স্বীকার করে বলেন, সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশা করা যায়।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৩ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৩ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে