
বিগত সরকারের আমলে জাতীয়করণ থেকে বাদ পড়া সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনটির নেতারা এ দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৩ সালে তৎকালীন সরকার দেশের সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দিলেও রাজনৈতিক প্রতিহিংসার কারণে ৪ হাজার ১৫৯টি বিদ্যালয় বাদ রাখা হয়। অথচ তখন ৩০ হাজার ৩৫২টি বিদ্যালয়ের মধ্যে ২৬ হাজার ১৯৩টি বিদ্যালয় জাতীয়করণ করা হয়।
বক্তারা আরও জানান, বাদ পড়া বিদ্যালয়গুলোর মধ্যে অনেক প্রতিষ্ঠান ২০১২ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছে। এমনকি এসব বিদ্যালয় উপজেলা ও জেলাপর্যায়ে যাচাই-বাছাইও সম্পন্ন করেছে। মন্ত্রণালয়ে এসব বিদ্যালয়ের তথ্য সংরক্ষিত থাকলেও জাতীয়করণের আওতায় আনা হয়নি। জাতীয়করণকালে পাঠদানের অনুমতি ও রেজিস্ট্রেশনের কার্যক্রম স্থগিত রাখায় তাঁরা বেতন-ভাতা ও ছাত্র-ছাত্রীরা উপবৃত্তিসহ অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত হয়।
সংগঠনের সভাপতি মামুনুর রশিদ খোকন বলেন, ‘দীর্ঘদিন ধরে পাঠদান করেও বিদ্যালয়গুলো জাতীয়করণ না হওয়ায় আমাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। আমরা অন্যের সন্তানকে শিক্ষা দিলেও নিজেদের ভাগ্য বদলায়নি। প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছি।’
মহাসচিব মো. ফিরোজ উদ্দিন জানান, ২০১৩ সালের ঘোষণার পরও ফ্যাসিস্ট সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে ৪ হাজার ১৫৯টি বিদ্যালয় বাদ পড়েছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যকর উদ্যোগ প্রয়োজন।
সাংগঠনিক সম্পাদক মো. আলী লিটন জানান, বর্তমান সরকার শিক্ষাবান্ধব। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দেওয়া চিঠি দ্রুত বাস্তবায়ন করা হলে সারা দেশের প্রায় ১০ লাখ শিক্ষার্থী উপবৃত্তি, টিফিনসহ শিক্ষা-সুবিধা পাবে এবং প্রাথমিক শিক্ষার মান আরও উন্নত হবে।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান, সদস্য তামান্না ইয়াসমিন, নুরুল ইসলাম, নাসির উদ্দিন, ধরনি মোহন রায়, মনিমোহন বসু, সমুন চাকি, এরশাদুল, জুয়েল, সোহেল রানা, নিজাম উদ্দিন, আনোয়ার, সালাউদ্দিন, মাহবুব, জীবন, শারমিন, তাহের, বকুল, সালেহা, জাকির, রাজিয়া, রায়হান, মেহেরচাঁদ, মহিউদ্দিন, বুলবুল, জাকির, মতিন, দাউদ, হাসিবুলসহ অনেকে।

ভবন নির্মাণে দুর্নীতি প্রমাণিত হওয়ায় শাস্তি হিসেবে পেতে হয় নির্বাহী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে অবনতি। অনিয়মের কারণে চার বছর পদোন্নতি স্থগিত থাকে। কর্মস্থলে সময়মতো না আসা, সহকর্মীদের সঙ্গে বাজে আচরণের জন্য দেওয়া হয় কারণ দর্শানোর নোটিশ। তদবির বাণিজ্যে অতিষ্ঠ হয়ে খুলনা মহানগর বিএনপির নেতারা...
৪ ঘণ্টা আগে
একই গাছের ডালে পাশাপাশি অসংখ্য বাসা। কোনো বাসায় বক, কোনো বাসায় সারস, কোনোটায় পানকৌড়ি। সঙ্গে রয়েছে বাদুড়সহ নানা প্রজাতির পাখি। প্রতিটি গাছে ভিন্ন প্রজাতির পাখির বসবাস হলেও নেই কোনো দ্বন্দ্ব, খাবার নিয়ে বিরোধ কিংবা বাসা দখলের লড়াই। শান্তিপূর্ণ সহাবস্থানের এমন বিরল দৃশ্য দেখা মিলছে বাগেরহাটের...
৪ ঘণ্টা আগে
প্রকৃত মাদকসেবী ও কারবারিদের শনাক্ত এবং দ্রুত বিচারের আওতায় আনতে অভিযুক্ত ব্যক্তিদের ডোপ টেস্টের উদ্যোগ নিয়েছে ঝিনাইদহ জেলা পুলিশ। সীমান্তসংলগ্ন জেলাটিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে গত ১৪ জুলাই থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ১৭৫ মামলায় ২৩৫ আসামির ডোপ টেস্ট করানো হয়। নমুনা পরীক্ষায় তাঁদের মধ্যে ২২২ জনের...
৪ ঘণ্টা আগে
চট্টগ্রাম মহানগর ও ১৫ উপজেলায় গত মার্চের মাঝামাঝি হামের প্রাদুর্ভাবের পর থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত হামের উপসর্গ এবং এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮ হাজার ৮০ জন। এর মধ্যে ৭ হাজার ৭৮৪ জন হাসপাতাল থেকে ডিসচার্জ হয়েছে। ২৯৬ জন এখন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
৫ ঘণ্টা আগে