
রাজধানীর মুগদা-মান্ডা কাজীবাড়ি মসজিদ এলাকায় দুই গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী গ্রুপের মধ্যে মারামারির ঘটনায় ছুরিকাঘাতে আশিক এলাহী শাকিল (২৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ওই ব্যবসায়ীর আপন দুই ভাই আশিক পারভেজ সুজন (৩৮) ও আশিক শামস (২৪)। তাঁরা আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
গতকাল শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনার পর স্বজনরা আহত তিনজনকে উদ্ধার করে প্রথমে মুগদা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আশিক এলাহী শাকিলকে রাত ১২টার দিকে মৃত ঘোষণা করা হয়।
নিহতের বাবা মো. ওমর ফারুক জানান, তাঁদের বাসা উত্তর মান্ডা ছাতা মসজিদ এলাকায়। সেখানে তাঁদের গ্যাস সিলিন্ডারের ব্যবসা আছে। শুক্রবার রাতে তাদের দোকানের এক কর্মচারীকে মারধর করা হয়। তখন তিন ভাই কাজীবাড়ি মসজিদ এলাকায় গেলে তাদের ছুরিকাঘাত করে প্রতিপক্ষ ব্যবসায়ীরা। হাসপাতালে নিয়ে এলে শাকিল মারা যান।
এ বিষয়ে গতকাল শনিবার মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, দীর্ঘদিন ধরেই সিলিন্ডার ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ঝামেলা ছিল। শুক্রবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটি শুরু হয়। এরপর দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটলে আশিক এলাহী শাকিল ছুরিকাঘাতে মারা যান। ঘটনার পর নিহতের পরিবারের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। আমরা একটি এজাহারও তৈরি করেছি। দাফন এবং জানাজা শেষে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে মামলা নেওয়া হবে। তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তারে আমাদের অভিযান শুরু হয়েছে। কয়েকজনকে শনাক্ত করেছি। তদন্তের স্বার্থে জড়িতদের নাম এখন প্রকাশ করা যাচ্ছে না।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের এসআই মো. মাসুদ আলম জানান, মুগদা থেকে ছুরিকাঘাতে আহত তিন ভাইকে হাসপাতালে নিয়ে এলে এক ভাই মারা যান। আহত দুই ভাই জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৩ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৩ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৪ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে