মুন্সিগঞ্জ শহরে অভিযান চালিয়ে হত্যাসহ ১৩ মামলার আসামি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি শওকত দেওয়ানকে (৪৯) গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা।
আজ শনিবার (৯ আগস্ট) দুপুরে শহরের জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামের প্রয়াত জলিল দেওয়ানের ছেলে।
মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশীদ জানান, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেলা ১টার দিকে ডিবির একটি দল জেলা পরিষদ কার্যালয়ের সামনে অভিযান চালায়। এ সময় হত্যাসহ ১৩ মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি শওকত দেওয়ানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাঁর বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর ও টঙ্গীবাড়ি থানায় হত্যাসহ ওই সব মামলা রয়েছে।

প্রথম বিবাহবার্ষিকীতে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে বাবার বাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় লিজা আক্তার (২০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর স্বামী শামীম মিয়া গুরুতর আহত হয়েছেন...
১৭ মিনিট আগে
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি সদর ইউনিয়নের ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে চোর-ডাকাতের আতঙ্কে রাত জেগে গ্রাম পাহারা দিচ্ছেন স্থানীয়রা। নিজেদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কয়েক দিন ধরে প্রতিদিন পালাক্রমে এ পাহারা দিচ্ছেন তাঁরা...
২২ মিনিট আগে
ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট তৈরি করা হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পরিবেশ অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
১ ঘণ্টা আগে
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) ঢাকা মেট্রো সার্কেলের নির্বাহী প্রকৌশলী (বর্তমানে তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মো. হাসান শওকত নিজের দপ্তরে চেয়ারে বসা। তাঁর টেবিল ঘিরে বসা ও দাঁড়ানো আরও ছয় থেকে সাতজন। তাঁরা বড় বড় খামের মধ্য থেকে ১ হাজার ও ৫০০ টাকার নোটের বান্ডিল বের করে রাখছেন টেবিলের ওপর।
১ ঘণ্টা আগে