
রাত পোহালেই ঈদ। প্রিয়জনের সঙ্গে ঈদ উদ্যাপন করতে এখনো রাজধানী থেকে বাড়ির পথে ছুটছে মানুষ। বিশেষ করে দূরপাল্লার যাত্রীদের উপচে পড়া ভিড়। ঢাকার বাস, ট্রেন, ও লঞ্চ টার্মিনালগুলোতে ঈদযাত্রার ভিড় অব্যাহত রয়েছে। গাবতলী, সায়েদাবাদ ও মহাখালীতে যাত্রীদের ব্যাপক চাপ রয়েছে বলে জানা যায়। রাজধানী সদরঘাট লঞ্চ টার্মিনালে আজ দুপুরে গিয়ে দেখা যায়, বাড়িতে ঈদ করার জন্য বিভিন্ন প্রান্তে যাওয়ার উদ্দেশে ঢাকা ছাড়ছে মানুষ। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও অনেক যাত্রী পাচ্ছে না বাহন ও বাস টিকিট। লঞ্চঘাট থেকে বরিশাল যাওয়ার উদ্দেশে মনোয়ারা বেগম বলেন, ‘অনেক সময় পর্যন্ত বসে আছি, কী যে ভিড়। সময়মতো ঢাকা ছাড়তে পারিনি। কারণ, ঈদের বেতন-বোনাস পেতে একটু দেরি হয়েছে। এ ছাড়া পোলাপানদের জন্য কিছু কিনন লাগব।’
এদিকে, অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। তবে, যাত্রীদের থেকে ভাড়া বেশি নেওয়ার অভিযোগ অনেকের। এদিকে ভাড়া বেশি নেওয়ার প্রমাণ মিললে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে দেখা যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী ও সেনাবাহিনীকে। অধিক ভাড়া এড়াতে অনেকে পরিবারসহ ট্রাক, পিকআপ বা ব্যক্তিগত গাড়িতে চড়ে রওনা দিচ্ছে বাড়ির পথে।
সায়েদাবাদ থেকে যাত্রী মনিরুজ্জামান বলেন, ‘যদিও অনেকের অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে। তবে আগের তুলনায় এবার নিরাপত্তা বেশি লক্ষ করা যাচ্ছে। সেনাবাহিনী তৎপর থাকায় আমার থেকে অতিরিক্ত ভাড়া নিতে পারেনি।’
কুষ্টিয়াগামী যাত্রী শফিকুল ইসলাম জানান, স্বাভাবিক ভাড়ার তুলনায় এবার বেশিই টাকা বাস ভাড়া দিয়ে বাড়ি যেতে হচ্ছে।

ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১৩ মিনিট আগে
রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
৪০ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
১ ঘণ্টা আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
১ ঘণ্টা আগে