
রাজধানীর অভিজাত এলাকা গুলশানে রাস্তা, ফুটপাত কিংবা উন্মুক্ত স্থানে কোরবানির পশু জবাই ও মাংস কাটাকে নিরুৎসাহিত করেছে গুলশান সোসাইটি। একই সঙ্গে রাস্তা, ফুটপাত, ড্রেন বা লেকে কোরবানির বর্জ্য ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
গতকাল শনিবার (২৩ মে) এক বিবৃতিতে গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত বলেন, গুলশানকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ওমর সাদাত বলেন, ‘পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। পৃথিবীর উন্নত মুসলিম দেশগুলোতে এখন আর রাস্তা বা ফুটপাতে পশু কোরবানি করা হয় না। আমাদেরও গুলশানকে পরিচ্ছন্ন ও শৃঙ্খলাপূর্ণ রাখতে দায়িত্বশীল আচরণ করতে হবে।’
বিবৃতিতে বাসিন্দাদের নিজ নিজ বাড়ির চৌহদ্দির মধ্যে অথবা ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্ধারিত কসাইখানায় কোরবানি সম্পন্ন করার অনুরোধ জানানো হয়।
নির্ধারিত কসাইখানার ঠিকানা—৪৫, তাজউদ্দীন সরণি, মহাখালী, কোভিড হাসপাতালের পেছনে। এ বিষয়ে সহায়তা বা পরামর্শের জন্য ০১৭১৫-৮৮২১১৭ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

গর্ভাবস্থার শুরু থেকে ঠাকুরগাঁও মা ও শিশুকল্যাণ কেন্দ্রে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন রাশেদা আক্তার। চিকিৎসকদের আশ্বাস আর সাশ্রয়ী খরচের কথা ভেবে আশা করেছিলেন, সরকারি এ প্রতিষ্ঠানেই নিরাপদে জন্ম নেবে তাঁর সন্তান। কিন্তু প্রসববেদনা নিয়ে গত বৃহস্পতিবার তিনি হাসপাতালে পৌঁছার পর আশাহত হন।
১৫ মিনিট আগে
মাগুরার শ্রীপুরে প্রতিবেশীদের হামলায় গুরুতর আহত আমিরুল মোল্যা (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর উপজেলার গয়েশপুর ইউনিয়নের সোয়া শতডাঙ্গা গ্রামে অন্তত ১০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
৩০ মিনিট আগে
পাবনা শহরে রয়েছে অসংখ্য পুকুর, দিঘি ও প্রাকৃতিক জলাধার। একসময় এসব জলাধার ছিল সুপেয় পানির প্রধান উৎস, ভূগর্ভস্থ পানির ভারসাম্য রক্ষার কার্যকর মাধ্যম এবং নগরীর সৌন্দর্যের অনন্য নিদর্শন। কিন্তু দখল, দূষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে এসব জলাধার হারিয়ে যাওয়ার পথে।
৪০ মিনিট আগে
‘পারিবারিকভাবে বাবা-মা, নানা-নানির সম্মতিতেই আত্মীয়তার মধ্যে বিয়ে হয়েছে। আইন সম্পর্কে জানতাম, তারপরও পারিবারিক সিদ্ধান্তে বিয়েটি করেছি। বয়স পূর্ণ হলে সেটি রেজিস্ট্রি করা হবে।’ কথাগুলো বলছিলেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার একটি বিদ্যালয়ের শিক্ষক।
১ ঘণ্টা আগে