
ফরিদপুরে ভোটকেন্দ্রের কক্ষের ভেতরে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে বিএনপি প্রার্থীর এক পোলিং এজেন্টকে জরিমানা করেছেন বিচারিক আদালত। তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এই আদেশ দেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি-২১৩-এর চেয়ারম্যান ও জ্যেষ্ঠ সিভিল জজ মো. সালাউদ্দিন।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর-৩ আসনের বিসমিল্লাহ শাহ দরগাহ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি দেওরা এলাকার হাফিজুর ইসলামের ছেলে তানজির ইসলাম। তিনি বিএনপি প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ আহমেদের পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বিচারিক আদালত সূত্রে জানা যায়, কেন্দ্রটিতে প্রিসাইডিং কর্মকর্তা মাসুদুজ্জামানের অভিযোগ অনুযায়ী ওই পোলিং এজেন্টকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে টাকা দিয়ে নির্ধারিত প্রতীকে ভোট দেওয়ায় ভোটারদের প্ররোচিত করার অভিযোগ পাওয়া যায়, যা নির্বাচনী আইন-২০২৫-এর ১৩(চ) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় এবং দোষ স্বীকার করায় নির্বাচনী আইন, ১৯৭২-এর ৯১(বি)(২) ধারা মোতাবেক ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
বিষয়টি নিশ্চিত করে প্রিসাইডিং কর্মকর্তা মাসুদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ওই পোলিং এজেন্ট বিএনপির ধানের শীষের প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের মধ্যে টাকা দিচ্ছেন বলে অভিযোগ করেন জামায়াতের পোলিং এজেন্ট। পরে প্রশাসনকে জানানো হলে তাঁরা দ্রুত এসে ব্যবস্থা নিয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লাইনে দাঁড়িয়ে নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
৫ মিনিট আগে
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ভোটকেন্দ্রে নারীদের ভোট কক্ষে প্রবেশ করার অভিযোগে এক বিএনপি নেতাকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের দারুস সুন্নত সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা...
৭ মিনিট আগে
ভোটার তালিকার তথ্য হালনাগাদের কারণে ভোট বঞ্চিত হয়েছেন ফরিদপুরের মনোয়ারা বেগম নামে এক নারী। ভোটকেন্দ্রের কক্ষে ঢুকেও ভোট না দিয়ে বাড়িতে ফিরে যেতে হয়েছে তাঁকে। তাঁর ভোটার স্লিপের পেছনে লিখে দেওয়া হয়েছে, ‘অ্যাপে আছে, লিস্টে (পিডিএফ) নেই।’
১০ মিনিট আগে
ভোট দিতে না পারার অভিযোগ করেছে কয়েকজন ভোটার। তারা সবাই ঢাকা-১৪ ও ১৫ আসনের ভোটার। আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে ঢাকা-১৪ এর দুজন ও ১৫ আসনের একজন এ অভিযোগ করেন। জানা গেছে, ঢাকা-১৪ আসনে দারুস সালাম সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র-১ এ ভোট দিতে যান বিভূতিভূষণ বিশ্বাস।
১০ মিনিট আগে