
রাজধানীর জুরাইন এলাকায় ওএমএস কর্মসূচির চাল ও আটা অবৈধভাবে মজুত এবং ভিন্ন মোড়কে বিক্রির চেষ্টার অভিযোগে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পরে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ চাল-আটাসহ একটি ট্রাক জব্দ ও জড়িত এক ব্যক্তিকে আটক করে তারা। আজ বুধবার এই অভিযান চালায় সংস্থাটির সদস্যরা।
রাতে এক খুদে বার্তায় র্যাব জানায়, ওএমএসের জন্য বরাদ্দকৃত চাল ও আটা অবৈধভাবে মজুত করে তা ভিন্ন মোড়কে বাজারজাত করার চেষ্টা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ চাল-আটাসহ একটি ট্রাক জব্দ করা হয়। এর সঙ্গে জড়িত এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব। একই সঙ্গে এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

রাজশাহী নার্সিং কলেজের হোস্টেল ছাত্রশূন্য হয়ে পড়েছে। সম্প্রতি হোস্টেলে চোর সন্দেহে এক যুবককে ধরে মারধর করেন শিক্ষার্থীরা।
৩ মিনিট আগে
নারায়ণগঞ্জের ফতুল্লার দেলপাড়ায় স্বামী জাহাঙ্গীর আলম জনিকে গলা ও দুই হাতের রগ কেটে হত্যার অভিযোগে স্ত্রী ফারজানা আক্তার মুন্নিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে রক্তমাখা চাপাতি ও ছুরি উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, দাম্পত্য কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
১০ মিনিট আগে
টাঙ্গাইলে ১৮ দিন বয়সী শিশু পুত্র রায়হানকে হত্যা ও মরদেহ গুমের দায়ে মা আয়না বেগমকে ১৩ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার টাঙ্গাইলের বিশেষ ট্রাইব্যুনাল-১ এ এ রায় ঘোষণা করা হয়। জরিমানাও করা হয়েছে ৪০ হাজার টাকা।
১৯ মিনিট আগে
পঞ্চগড়ে আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা ও ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মেজর মৌসুমী ও নিলুফার ইয়াসমিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার আত্মসমর্পণের পর শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
৩২ মিনিট আগে