
নিজের ব্যবসাপ্রতিষ্ঠান ফেলে বেশি আয়ের জন্য দেড় বছর আগে সৌদি আরবে গিয়েছিলেন চাঁদপুরের ফরিদগঞ্জ বাজারের ব্যবসায়ী মো. সোহেল হোসেন (৩৫)। সেখানে গিয়ে শ্রমিক হিসেবে কর্মজীবন শুরু করলেও পরিবারের সচ্ছলতা ফেরাতে পারেননি। সড়ক দুর্ঘটনায় তাঁর জীবন থেমে গেছে। প্রবাসী মো. সোহেল হোসেন মঙ্গলবার (৭ এপ্রিল) সৌদি আরব সময় বেলা ১১টার দিকে আল কাসিম এলাকায় সড়কে কাজ করার সময় দ্রুতগতির গাড়ির চাপায় নিহত হন।
সোহেল চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাও গ্রামের মো. হোসেন মুন্সীর একমাত্র ছেলে।
নিহত সোহেলের চাচা আনোয়ার হোসেন সজিব জানান, গাব্দেরগাও গ্রামের মুন্সী বাড়ির (সাও বাড়ি) মো. হোসেন মুন্সীর একমাত্র ছেলে সোহেল ফরিদগঞ্জ বাজারে চায়ের দোকান ছিল। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে প্রায় দেড় বছর আগে তিনি সৌদি আরবে শ্রমিক ভিসায় যান। সেখানে শ্রমিক হিসেবে সড়কের কাজ করার সময়ে ৭ এপ্রিল সড়ক দুর্ঘটনায় নিহত হন। এক ছেলে দুই মেয়ের জনক সোহেল পরিবারের একমাত্র উপার্জনকারী। বৃদ্ধ মা-বাবা ও নিহত ব্যক্তির তিন সন্তান নিয়ে স্ত্রী দিশেহারা।
বৃদ্ধ বাবা মো. হোসেন মুন্সী বলেন, ‘ভেবেছিলাম ছেলে বিদেশে গিয়ে আমাদের দুবেলা দুমুঠো খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে নিজের দারিদ্র্য ঘুচিয়ে সুখের মুখ দেখবে। কিন্তু একটি দুর্ঘটনায় সব শেষ হয়ে গেল। আমি সরকারের কাছে আমার একমাত্র ছেলের লাশ দেশে ফেরত আনার দাবি জানাই।’
ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া বলেন, লাশ দেশে নিয়ে আসতে সকল সহযোগিতা করা হবে।

কুমিল্লায় র্যাব-১১-এর পৃথক অভিযানে ২৩ কেজি গাঁজাসহ দুজন মাদক কারবারি এবং দুজন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে র্যাব-১১-এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করেন।
১৩ মিনিট আগে
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বাড়াদী গ্রামের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাশেদ আলী (৩৫) ওই এলাকার রবিউল শেখের ছেলে।
১৬ মিনিট আগে
গতকাল দুপুরে বিদ্যালয়ে অ্যাডমিট কার্ড না পেয়ে গৃধারীপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের ২৯ জন এবং জুনদহ উচ্চবিদ্যালয়ের ৩৬ জনসহ মোট ৬৫ পরীক্ষার্থী পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার দ্বারস্থ হয়। সেখানেও সমাধান না পেয়ে রাত ৯টার দিকে পলাশবাড়ী পৌর শহরের আদর্শ ডিগ্রি কলেজ এলাকা ও ফিলিং...
২৪ মিনিট আগে
বরগুনার তালতলী উপজেলার নয়া ভাইজোড়া বিএনএ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণে টাকা আদায়ের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে। সরকারি নির্দেশনা অমান্য করে পরীক্ষার্থীদের কাছ থেকে ৫০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত আদায় করেছেন তিনি।
৩০ মিনিট আগে