
৫০তম বিসিএসে লিখিত পরীক্ষার সময় বাড়ানোর দাবি জানিয়েছেন পরীক্ষার্থীরা। একই সঙ্গে পিএসসির সিদ্ধান্তের দুই মাসের পরিবর্তে লিখিত পরীক্ষার সময়সূচি পুনর্বিবেচনা করে ৩ মাস সময় বৃদ্ধির দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।
এসব দাবি জানিয়ে আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ করেছেন ৫০তম বিসিএস পরীক্ষার্থীরা। সমাবেশে তাঁদের হাতে ছিল— ‘লিখিততে ন্যূনতম চার মাস ন্যায্য দাবি; বৈষম্যের ঠাঁই নাই, বৈষম্যহীন বাংলায়; দুই মাসে বিসিএস রিটেন মানি না, মানব না; দাবি মোদের একটাই, জুলাই রিটেন চাই’সহ বিভিন্ন প্লাকার্ড।
প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে পরীক্ষার্থী আমানুল্লাহ আমান বলেন, ৩৫ থেকে ৪৬ পর্যন্ত বিসিএস লিখিত পরীক্ষার জন্য গড়ে ৮ মাসের বেশি সময় প্রদান করা হয়েছিল। যেখানে আমাদের মাত্র দু’মাস সময় দেওয়া হয়েছে। বিসিএসের বিশাল সিলেবাসে এই অল্পসময়ের মধ্যে প্রস্তুতি নেওয়া কঠিন হয়ে পড়বে।
তিনি বলেন, সরকার এক বছরে বিসিএস শেষ করার কথা বলেছেন; যেটা প্রশংসার দাবিদার। কিন্তু লিখিতের ক্ষেত্রে দুই মাস সময় দেওয়ার যৌক্তিকতা মোটেও দেখি না। লিখিতের সময় বাড়িয়ে ভাইভার (মৌখিক) সময় কমিয়ে আনলে পরীক্ষার্থীদের প্রস্তুতি নিতে সহজ হবে। না হলে বিসিএসের মতো বিশাল সিলেবাসে মাত্র দুই মাসে প্রস্তুতি সম্পন্ন করা সহজ হবে না।
পরীক্ষার্থী সোহাগ মিয়া জানান, ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল চলতি বছর ১০ ফেব্রুয়ারি প্রকাশিত হওয়ার পর লিখিত পরীক্ষার তারিখ ৯ এপ্রিল নির্ধারণ করা হয়। ফলে পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য সময় থাকছে মাত্র ৫৮ দিন; যা দেশের সর্বোচ্চ প্রতিযোগিতামূলক এই পরীক্ষার জন্য বাস্তবিক অর্থে অপর্যাপ্ত।
মেহেরুস রাফসান নামে আরেক পরীক্ষার্থী বলেন, নতুন প্রার্থীরা সময়ের সীমাবদ্ধতার কারণে অভিজ্ঞ প্রার্থীদের চেয়ে পিছিয়ে পড়ছে। এ ছাড়া প্রস্তুতির সময়ের মধ্যে রমজান মাস থাকায় পরীক্ষার্থীদের প্রস্তুতির গতি ও সক্ষমতা কমে যায়।
পিকু বড়ুয়া বলেন, চাকরির পাশাপাশি এত অল্প সময়ে যথাযথ প্রস্তুতি নেওয়া অত্যন্ত কঠিন। তাই প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার মধ্যে ন্যূনতম ৪-৫ মাসের ব্যবধান রেখে একটি সুশৃঙ্খল ও পরীক্ষার্থী-বান্ধব রোডম্যাপের অনুরোধ জানাচ্ছি। এর মাধ্যমে এক বছরে একটি বিসিএসের রোডম্যাপ বাস্তবায়ন করা সম্ভব।
এর আগে গত ১ মার্চ পিএসসিতে ও ২৯ মার্চ জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করেন ৫০তম বিসিএস পরীক্ষার্থীরা।

দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার মোকাম নাটোরের চকবৈদ্যনাথের আড়তগুলোয় আসতে শুরু করেছে কোরবানির পশুর চামড়া। তবে প্রত্যাশিত দাম পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন মৌসুমি ব্যবসায়ীরা। সংগ্রহ মূল্যের চেয়েও কম দামে চামড়া বিক্রি করতে হচ্ছে তাঁদের। তবে আড়তের ব্যবসায়ীদের দাবি, লাম্পিস্কিনে আক্রান্ত, লবণজাত ছাড়া...
৪১ মিনিট আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১।
৪৪ মিনিট আগে
নওগাঁর পোরশায় বিদ্যুতায়িত হয়ে তহুরুল ইসলাম (৩৬) নামের এক যুবক নিহত হয়েছেন। উপজেলার নিতপুর ইউনিয়নের শোভাপুর গ্রামে আজ শনিবার সকাল ৬টার দিকে ওই যুবকের বাড়ির পাশে এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি প্রাইভেট কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ছাড়া মোটরসাইকেল-প্রাইভেট কার সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ও আজ শনিবার সকালে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এসব দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে