
ঢাকার ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকের সুয়াপুর শাখা লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার ভোরে সুয়াপুর বাজারে এ ঘটনা ঘটে।
ধামরাই থানার পুলিশে জানায়, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে দুর্বৃত্তরা একটি মোটরসাইকেলে করে এসে প্রথমে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসটিতে আগুন দেওয়ার চেষ্টা করে। আগুন দিতে না পেরে ব্যাংকের শাখা লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। বোমাটি ব্যাংকের পাশের একটি দোকানের টিনের চালার ওপরে গিয়ে পড়ে আগুন ধরে যায়। পরে লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘গ্রামীণ ব্যাংকের সুয়াপুর শাখায় দুর্বৃত্তরা আজ ভোরে আগুন দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু পারেনি। পরে একটি পেট্রলবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়, যা পাশের দোকানের চালে গিয়ে পড়ে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
ওসি মো. মনিরুল ইসলাম আরও বলেন, ‘ধামরাই থানা এলাকায় গ্রামীণ ব্যাংকের ছয়টি শাখা রয়েছে। স্থানীয় গ্রাম পুলিশকে শাখাগুলোর নিরাপত্তার দায়িত্বে রাখা হয়েছে। এ ছাড়া পুলিশের পক্ষ থেকেও টহলের ব্যবস্থা করা হয়েছে।’

পিরোজপুরের নেছারাবাদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ ৩০ প্যাকেট দুধ নিয়ে যাওয়ার অভিযোগ ওঠার পর ২৭ প্যাকেট ফেরত দিয়েছেন অভিযুক্ত তিন যুবক। বাকি তিন প্যাকেট দুধ তাঁরা খেয়ে ফেলেছেন বলে জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষকেরা।
৩ মিনিট আগে
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৭’-এ আবারও দেশের সেরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হওয়ার গৌরব অর্জন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। আজ বুধবার টাইমস হায়ার এডুকেশন তাদের নিজস্ব ওয়েবসাইটে এ র্যা
১২ মিনিট আগে
সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহৃত ২১ জেলের চার দিন পার হলেও এখনো তাঁদের উদ্ধার করা সম্ভব হয়নি। জিম্মি জেলেরা কোথায় এবং কী অবস্থায় রয়েছেন, সে সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এতে স্বজন ও মহাজনদের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে। নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সুন্দরবনে মাছ ধরতে যাওয়া অন্য জেলেদের মধ্যেও...
১৮ মিনিট আগে
সম্প্রতি কামাল হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি ওই জমি নিজের দাবি করছেন বলে অভিযোগ ওঠে। গ্রামবাসীর ভাষ্য, জাহাঙ্গীর আলমের অংশীদারের কাছ থেকে জমিটি কিনেছেন বলে দাবি করছেন কামাল। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদেই বুধবার (৩০ সেপ্টেম্বর) মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি
২৬ মিনিট আগে