
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা এবং এ নিয়ে নিষিদ্ধ দলের কোনো কর্মসূচি বা নাশকতার আশঙ্কা সম্পর্কে জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেছেন, আইন দ্বারা যেসব কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, সেসব কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না। নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির নামে কেউ আইনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ‘যাদের আইন দ্বারা বারিত করা হয়েছে, আইন দ্বারা নিষিদ্ধ করা হয়েছে, এ ধরনের কোনো নিষিদ্ধ কর্মকাণ্ড আমরা দেশে চালাতে দেব না। এ ব্যাপারে আমাদের অত্যন্ত কঠোর অবস্থান রয়েছে এবং যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আজ বুধবার (৭ অক্টোবর) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডিবি প্রধান আরও জানান, ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো সুনির্দিষ্ট তথ্য পুলিশের কাছে নেই। তবে যেকোনো ধরনের অপতৎপরতা রুখে দিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। আইনবিরোধী কোনো কর্মকাণ্ডে রাজনৈতিক দলকে লিপ্ত হতে দেওয়া হবে না।
নিষিদ্ধ দলের কর্মকাণ্ড ঠেকাতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে গ্রেপ্তার অভিযানও চলমান থাকবে।
ডিবি প্রধান আরও বলেন, দেশের জনগণ, বিশেষ করে ঢাকা মহানগরীর বাসিন্দাদের জানমালের নিরাপত্তা বিধান করা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। এ দায়িত্ব পালনে পুলিশ সচেষ্ট ও সজাগ রয়েছে। যেকোনো অপতৎপরতা রুখে দেওয়া হবে।

বগুড়ার কাহালু থানায় একটি অভিযোগের বিষয়ে আলোচনা চলাকালে এক পক্ষের হয়ে তদবির করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন উপজেলা যুবলীগের সদস্য আবু বক্কর সিদ্দিক (৩৮)। উপজেলার উলট্ট গ্রামের একটি অভিযোগের বিষয়ে থানার গোলঘরে দুই পক্ষের সঙ্গে আলোচনা করছিলেন উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী।
২ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জে জমির দলিল, বিআরএস, নামজারি, জন্মনিবন্ধন, পৌরসভার ট্রেড লাইসেন্স, চেয়ারম্যানের প্রত্যয়ন ও নাগরিক সনদসহ বিভিন্ন সরকারি কাগজপত্র জাল করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার দিনভর অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের ব্যবহৃত দুটি কম্পিউটার
৬ মিনিট আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ডিউটিরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে মো. শাহীনূর রহমান নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১২ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুরে একটি ফ্ল্যাটের ভেতরেই চলছিল ভেজাল ওষুধ ও নকল প্রসাধনী তৈরির কারবার। গোপন সংবাদের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ।
১৩ মিনিট আগে