ঢাকার উত্তর ও দক্ষিণ এবং গাজীপুর সিটি করপোরেশনের সকল সড়ক–ফুটপাত অবিলম্বে দখলমুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী নাজমুল হাসান রাকিব আজ বৃহস্পতিবার এই নোটিশ পাঠান।
স্থানীয় সরকার সচিব, স্বরাষ্ট্রসচিব, ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসক, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক, পুলিশের মহাপরিদর্শক এবং ঢাকা ও গাজীপুরের পুলিশ কমিশনারকে ওই নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে জনস্বার্থে অবৈধভাবে পণ্য বিক্রির জন্য সড়কে ব্যবহৃত ভ্যান, রিকশা ও ঠেলাগাড়ি অপসারণ এবং তা প্রতিরোধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
নোটিশে বলা হয়, ঢাকার দুই সিটি করপোরেশন এবং গাজীপুর সিটি করপোরেশন এলাকার মধ্যে সকল প্রধান সড়ক, সড়ক সংযোগস্থল, ফুটপাত, বাজার এলাকা, স্কুল-জোন, হাসপাতাল-জোন, বাসস্টপ এবং অন্যান্য জনসাধারণের স্থানে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তা অবিলম্বে চিহ্নিত করে তা অবিলম্বে অপসারণ করতে হবে। অপসারণের পর পুনরায় ফিরে আসলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
নোটিশ প্রাপ্তির পর ৭দিনের মধ্যে যথাযথ ব্যবস্থা না নিলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

মুন্সিগঞ্জের লৌহজংয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী এসি বাস সড়কের ডিভাইডারে উঠে গেছে। এতে বাসটির কয়েকজন যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে পদ্মা সেতু উত্তর থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে
ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে একটি বাড়িতে ঢুকে এক বৃদ্ধার হাত-মুখ বেঁধে ডাকাতির অভিযোগ উঠেছে। এ সময় তাঁর মেয়েকে চাপাতি ধরে জিম্মি করা হয়। ডাকাতেরা স্বর্ণালংকার, নগদ টাকাসহ প্রায় সাড়ে ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।
২১ মিনিট আগে
খাগড়াছড়িতে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ি সদর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে পানছড়ি উপজেলা দলকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে খাগড়াছড়ি সদর উপজেলা দল।
২২ মিনিট আগে
রাজধানীর শাহজাহানপুরে মোহাম্মদ ফকরুল হাসান ফরহাদ (৪৪) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যার ঘটনায় তাঁর বড় বোন ও ভগ্নিপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নুর আফসানা নিপা (৪৫) ও আব্দুস সামাদ সুজন (৫৮)। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে প্রেস...
৩৬ মিনিট আগে