
রাজধানীর উত্তরার ‘মুগ্ধ মঞ্চে’ হামলা ও কালি লেপনের প্রতিবাদে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। মিছিল শেষে দুর্বৃত্তদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে।
আজ শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উত্তরার সাঙ্গাম মোড়ের মুগ্ধ মঞ্চে জড়ো হতে শুরু করেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও নাগরিক কমিটির নেতা-কর্মীরা। পরবর্তী সময়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেখান থেকে একটি মশাল মিছিল বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আজমপুর থেকে হাউস বিল্ডিং মোড়ে এসে রাত সাড়ে ৮টায় শেষ হয়।
সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিলের সমাপ্তি হয়। বিক্ষোভ মিছিল থেকে মুগ্ধ মঞ্চে হামলা ও কালি মাখানো দুর্বৃত্তদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারে প্রশাসনকে আলটিমেটাম দেওয়া হয়। বিক্ষোভ মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র ও জাতীয় নাগরিক কমিটির অর্ধশত নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলে ‘মুগ্ধ মঞ্চে হামলা কেন, জবাব চাই জবাব চাই’, ‘মুগ্ধ মঞ্চে হামলা কেন, প্রশাসন নীরব কেন, জবাব চাই জবাব চাই’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘কই গেলি রে শালারা, আসছে তোদের বাপেরা’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’সহ নানা স্লোগান দেওয়া হয়।
মিছিল শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নুর মোহাম্মদ, নোমান রেজা ও জাতীয় নাগরিক কমিটির সদস্য জনি আকন্দ ও উত্তরা পূর্ব থানা প্রতিনিধি মাহিন তালুকদার সংক্ষিপ্ত বক্তব্য দেন।

দুর্বৃত্তদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বক্তারা বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে দুর্বৃত্তদের গ্রেপ্তার করতে হবে। সেই সঙ্গে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যদি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে প্রশাসন ব্যর্থ হয়, তাহলে নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।’
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত গভীর রাতে উত্তরার মুগ্ধ মঞ্চে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের ছবি ছিঁড়ে ফেলে ও কালো কালি দিয়ে মুগ্ধ মঞ্চের নাম মুছে দেয় দুর্বৃত্তরা। সেই সঙ্গে কালি দিয়ে দেয়ালে ‘ইউনূসের ভ্যাটের রেশ, জীবনকে করল শেষ’ লেখা হয়।

রাজধানী ঢাকায় গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত তিন দিনে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি পুলিশের। পুলিশ বলেছে, কয়েকটি ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তে এমন তথ্য মিলেছে।
২ ঘণ্টা আগে
আন্দোলনের নেতৃত্ব দিয়ে পরিচিতি; এরপর একে একে বিতর্কিত কর্মকাণ্ডে আলোচনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মার। শিক্ষার্থীদের মারধর, লাইব্রেরিতে হামলা, শিক্ষক-প্রশাসনের সঙ্গে সংঘাত, মব সৃষ্টি করে ডিনদের পদত্যাগে বাধ্য করা, চাঁদাবাজি ও হত্যাকাণ্ডে...
২ ঘণ্টা আগে
টাঙ্গাইল জেলায় অর্ধেকের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। ১২ উপজেলায় ১ হাজার ৬২৩ বিদ্যালয়ের মধ্যে ৮৮৮টিই প্রধান শিক্ষক ছাড়া চলছে। সহকারী শিক্ষকের আরও ৫৭১ পদ খালি। সব মিলিয়ে ১ হাজার ৪৫৯ শিক্ষকের পদ শূন্য রয়েছে। এমনকি কোনো বিদ্যালয়ে শিক্ষকের পদসংখ্যা পাঁচজন থাকলেও কর্মরত আছেন...
২ ঘণ্টা আগে
রাজশাহী থেকে নীলফামারীর চিলাহাটিগামী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের একটি কোচের স্প্রিং ভেঙে বগি লাইনচ্যুত হয়। সম্প্রতি এ দুর্ঘটনা ঘটে জয়পুরহাটের আক্কেলপুরে। শুধু বরেন্দ্র ট্রেনই নয়, এমন ছোট-বড় দুর্ঘটনা প্রায়ই ঘটছে রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনে। এসব ট্রেন যেখানে মেরামত করা হয়, সেই সৈয়দপুর...
৩ ঘণ্টা আগে