
ঢাকার কেরানীগঞ্জে সাউথইস্ট ব্যাংকের আটিবাজার শাখা থেকে কয়েক কোটি টাকা নিয়ে সাইফুল ইসলাম নামের এক ব্যাংক কর্মকর্তা উধাও হয়েছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনায় ব্যাংকের গ্রাহকদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে।
গতকাল বুধবার (২৬ নভেম্বর) দুপুরে গ্রাহকদের হিসাব থেকে টাকা সরানোর খবর দ্রুত ছড়িয়ে পড়লে বহু গ্রাহক ব্যাংকের ওই শাখায় ছুটে আসেন। তাঁরা নিজেদের হিসাবের তথ্য জানতে চেয়ে ভিড় করেন।
ক্ষতিগ্রস্ত গ্রাহক নজরুল ইসলাম জানান, তাঁর হিসাবে ৭ লাখ ৭৩ হাজার টাকা ছিল। তিনি টাকা উত্তোলনের এসএমএস পেয়ে খোঁজ নিয়ে জানতে পারেন, অনেকের মতো তাঁর টাকাও উধাও হয়ে গেছে।
আখি আক্তার নামের আরেক গ্রাহক উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘যদিও আমার হিসাব থেকে টাকা যায়নি, তবে অন্য গ্রাহকদের টাকা উধাও হওয়ায় আমরাও বেশ চিন্তায় আছি। কখন যেন আমাদের টাকাও গায়েব হয়ে যায়।’
ঘটনার পর থেকে অভিযুক্ত কর্মকর্তা সাইফুল ইসলাম আত্মগোপনে রয়েছেন।
এ বিষয়ে ব্যাংকের কর্মকর্তা এজাজ হোসেন বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং বর্তমানে একটি অডিট টিম তদন্তের কাজ করছে।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলু জানিয়েছেন, এ বিষয়ে থানায় কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি।

নেত্রকোনার দুর্গাপুরে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের তথ্য সংগ্রহে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। দুর্নীতি প্রমাণিত হলে প্রয়োজনে নিজেই বাদী হয়ে মামলা করবেন বলেও জানান তিনি।
১ মিনিট আগে
বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। আটক ৬৮ জনের মধ্যে ৬০ জনকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুজনকে আগে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অপর ছয়জনকে ৩৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
১১ মিনিট আগে
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ডেইলি টাইমস অব বাংলাদেশ পত্রিকার সিনিয়র রিপোর্টার কামরুজ্জামান খান ঘটনাস্থলে উপস্থিত না থাকা সত্ত্বেও একটি মামলায় আসামি করা হয়েছে। তারা দ্রুত মামলাটি তদন্ত করে তার নাম প্রত্যাহারের জোর দাবি জানান।
১৫ মিনিট আগে
কুষ্টিয়ার মিরপুরে শ্যামলী পরিবহনের একটি বাসের চাপায় পাখিভ্যানের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের সদরপুর ইউনিয়নের আমতলা মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে...
২৫ মিনিট আগে