
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) গত জুলাই মাসের ১৫ তারিখ থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত হওয়া সহিংস ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নিতে সত্যানুসন্ধান কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তর থেকে আজ রোববার পাঠানো এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়। সত্যানুসন্ধান কমিটির আহবায়ক হলেন আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক।
সদস্যরা হলেন-ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. নাদিয়া নেওয়াজ রিমি, সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া আর সচিব হলেন ডেপুটি রেজিস্ট্রার (তদন্ত) শেখ আইয়ূব আলী।
কমিটিকে ৩০ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়। অফিস আদেশ উল্লেখ করা হয়, ২০২৪ সালের ১৫ জুলাই হতে ৫ আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত সহিংস ঘটনায় জড়িতদের চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থার আওতায় নিয়ে আসার জন্য উপাচার্য কর্তৃক একটি সত্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩০ (ত্রিশ) কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

সভাপতির বক্তব্যে হাজী মো. শাহজাহান সিরাজ বলেন, ‘রুমিন ফারহানার পরিবারের ইতিহাস দালালি আর বিশ্বাসঘাতকতার ইতিহাস।’ তিনি আরও বলেন, ‘সরকারের ছয় মাস যেতে না যেতেই গ্যাস-বিদ্যুতের অজুহাতে অসংসদীয় ভাষায় সংসদে বক্তৃতা করে মূলত ভারত ও আওয়ামী লীগের পারপাস সার্ভ করছেন।
১০ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় আরও দুজনকে আটক করেছে বিএসএফ।
৪২ মিনিট আগে
পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের প্রত্যন্ত এলাকার বাসিন্দা শারমিন খাতুন। সম্বল শুধু বসতভিটা। কিন্তু পরিবারের কাজের পাশাপাশি নিজের আলাদা পরিচয় গড়ার স্বপ্ন ছিল তাঁর। তাই সাহস করে দুই বিঘা জমি চুক্তিতে নিয়ে গড়ে তুলেছেন মাল্টার বাগান।
৬ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ক্যানটিন ও ক্যাফেটেরিয়াগুলোতে গ্যাসের স্বাভাবিক সরবরাহ ব্যাহত হওয়ায় লাকড়ির চুলায় রান্না করতে হচ্ছে। এতে রান্নার সময় যেমন বেড়েছে, তেমনি বাড়ছে জ্বালানি ব্যয়। বাড়তি এই খরচের প্রভাব পড়ছে খাবারের দাম, পদসংখ্যা ও মানে।
৬ ঘণ্টা আগে