
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গুলশান থানায় দায়ের করা মামলায় মডেল ও সাবেক টিভি উপস্থাপিকা ফারিয়া মাহবুব পিয়াসার বিরুদ্ধে একদিনে আটজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। আজ সোমবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে তাঁরা সাক্ষ্য দেন।
আজ মামলার বাদী ডিবির উপ পুলিশ পরিদর্শক শহিদুল ইসলামসহ আটজন সাক্ষী আদালতে হাজির হন। বিচারক মো. মোরশেদ আলম আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। পরে আগামী ১৫ মে পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
পিয়াসা বর্তমানে জামিনে আছেন। তিনি আজ আদালতে হাজির ছিলেন। তাঁর পক্ষে সাক্ষীদের জেরা করা হয়।
এর আগে গত ১১ জানুয়ারি এই মামলায় পিয়াসার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ২০২১ সালের ২৮ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. আব্দুল লতিফ আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে তদন্ত কর্মকর্তা বলেন, পিয়াসার বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে এবং অপরাধের বিচারের জন্য তাঁকে আদালতে সোপর্দ করা হলো।
২০২১ সালের ১ আগস্ট পুলিশের গোয়েন্দা বিভাগ পিয়াসাকে তাঁর বারিধারার বাসা থেকে গ্রেপ্তার করে। পুলিশ তাঁর বাসা থেকে ৭৮০ পিস ইয়াবা, ৮ বোতল বিদেশি মদ ও ৪ ক্যান বিয়ার জব্দ করে। পরে তাঁর বিরুদ্ধে গুলশান থানায় মামলা দায়ের করা হয়। পরদিন মামলায় তাঁকে ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে তাঁর কাছ থেকে তথ্য পাওয়ার পর ৫ আগস্ট নগরীর ভাটারা এলাকা থেকে ৭ হাজার ২০০ পিস ইয়াবাও জব্দ করেন গোয়েন্দারা।
পিয়াসা ও তাঁর সহযোগী শরিফুল হাসান ওরফে মিশু হাসানের বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভাটারা থানায় আরেকটি মামলা দায়ের করা হয়।

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার মান্দারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, গুলিসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানা-পুলিশ এই অভিযান চালায়।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজার তথা সিলেট বিভাগের ইফতারে অন্যতম জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবার হলো আখনি পোলাও। এই অঞ্চলের মানুষেরা নিজ বাড়িতে আখনি তৈরির পাশাপাশি রোজার মাসে বড় হাঁড়ির আখনি খাবারের স্বাদ নিতে পরিবার-পরিজন নিয়ে বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় ইফতার করতে আসেন। সুগন্ধি চাল, ঘি, গরম মসলা
৬ ঘণ্টা আগে
এবারও নির্ধারিত সময়ে (২৮ ফেব্রুয়ারি) শেষ হয়নি সুনামগঞ্জের হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ। অভিযোগ রয়েছে, বাঁধের কাজে সীমাহীন অনিয়ম-দুর্নীতি হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে মোটা অঙ্কের টাকায় সাব্যস্ত হয়েছে বাঁধ, বরাদ্দ ও প্রকল্প। টেকসই কাজ ও নির্ধারিত সময়সীমার বিপরীতে কে কত টাকায় প্রকল্প বাগিয়ে নিতে...
৬ ঘণ্টা আগে
উঠানে হাঁটুপানি। সেই পানিতে ভাসছে শেওলা। প্রথমে মনে হবে পরিত্যক্ত বাড়ি। অথচ এই বাড়িতেই স্বামী-সন্তান নিয়ে বসবাস করছেন রেখা হালদার। রাস্তা থেকে বাড়িতে ঢুকতে একমাত্র ভরসা বাঁশের সাঁকো। ঘর থেকে পানি সরলেও এখনো কর্দমাক্ত রান্নাঘর, গোয়ালঘর।
৭ ঘণ্টা আগে