
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ফল পাল্টানোর অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন এই কমিশনার।
রাশেদা সুলতানা বলেন, ‘হিরো আলম অসন্তোষ হয়েছে। ওনার অভিযোগের কোনো ভিত্তি নাই। তাঁর অভিযোগ আমলে নিয়ে সকাল থেকে আমরা ডিসি সাহেব, জেলা নির্বাচন অফিসারসহ প্রত্যেকের সাথে কথা বলেছি। তারা আমাদের আশ্বস্ত করেছে, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। তাদের রেজাল্ট শতভাগ ঠিক।’
বিএনপির ছেড়ে দেওয়া ছয় আসনে গত বুধবার ভোট হয়। একতারা প্রতীক নিয়ে হিরো আলম বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনে নির্বাচন করেন। তবে নির্বাচনে হেরে গিয়ে গতকাল বুধবার রাত সাড়ে ১০টায় বগুড়ায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন হিরো আলম। সেখানে তিনি ভোটের ফলাফল প্রত্যাখ্যান করে বলেন, ‘ভোট চুরি হয়নি, ফলাফল ছিনতাই হয়েছে।’ ন্যায়বিচার পেতে উচ্চ আদালতে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি।
হিরো আলমের অভিযোগের প্রসঙ্গ টেনে এই কমিশনার বলেন, ‘একজন প্রার্থী যখন হেরে যায়, আমাদের দেশের সংস্কৃতিটা কিন্তু এ রকমই। হেরে গেলে প্রশ্নবিদ্ধ করার নানা ধরনের প্রবণতা কিন্তু আছে আমাদের দেশে। এটা শুধু হিরো আলম সাহেব নয়, আমরা যতগুলো ইলেকশন করলাম, সব জায়গায়তে এ ধরনের প্রবণতা আমার লক্ষ করেছি।’
এজেন্টের হাতে ফলাফল দেওয়া হয়নি—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘খোঁজ নিয়ে জেনেছি। নন্দীগ্রামে খুব একটা এজেন্ট দেননি তিনি। ডিসি সাহেবের সাথে কথা হয়েছে। তিনি বলেনছেন আমি আর এসপি অনেকগুলো কেন্দ্র পরিদর্শন করেছি। আমরা ওখানে গিয়ে ওনার (হিরো আলমের) এজেন্ট পাই নাই।’
হিরো আলমের আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল ওয়েবসাইটে দেবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা নিশ্চয়ই দিবো। আমাদের ওয়েবসোইটে দিতে সমস্যা কোথায়?’
উল্লেখ্য, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে মহাজোটের প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেনের কাছে মাত্র ৮৩৪ ভোটের ব্যবধানে হেরে গেছেন হিরো আলম।

জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৮৩ লাখ ২২ হাজার ৩৭১ টাকার সম্পদ অর্জনের অভিযোগে পুলিশ পরিদর্শক মো. ফখরুদ্দীন ভূঞা ও তাঁর স্ত্রী জাহানারা খানমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ময়মনসিংহে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়েছে।
৭ মিনিট আগে
বিকাশ বগুড়া থেকে জয়পুরহাট শহরের পূর্ব বাজারে তাঁর দুলাভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন। মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কড়াই ফ্যাক্টরি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বিকাশের মৃত্যু হয়।
১০ মিনিট আগে
বাউলসম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা। এ আয়োজন মাদকমুক্ত রাখতে তৎপর প্রশাসন। তারই অংশ হিসেবে লালন আখড়াবাড়ির মেলার মাঠে অভিযান চালিয়ে গাঁজা সেবনের প্রায় দুই হাজার কলকে জব্দ করেছে পুলিশ। জব্দ করা কলকেগুলোর মূল্য দুই
১২ মিনিট আগে
৪৫ তম বিসিএসে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চূড়ান্ত সুপারিশ পেয়েও গেজেট থেকে বাদ পড়া প্রার্থীরা পুনঃগেজেট প্রকাশের দাবি জানিয়েছেন। আগামী শনিবার সকাল ১০টার মধ্যে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোন সিদ্ধান্ত না এলে আত্মাহুতির মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
১৬ মিনিট আগে