
স্ত্রী নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় ইউনিভার্সিটি অব স্কলার্সের শিক্ষক সালেহীন মাহবুবকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকি এই নির্দেশ দেন।
এর আগে শিক্ষক সালেহীনকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে পুলিশ। আসামিপক্ষে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাদীর আইনজীবী জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে জাবিন তাসনিম লামিয়ার সঙ্গে সালেহীন মাহবুবের বিয়ে হয়। বিয়ের পর থেকে অভিযুক্ত সালেহীন এবং তাঁর পরিবারের সদস্যরা বিভিন্ন সময় যৌতুকের দাবিতে লামিয়ার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। সর্বশেষ গত ১৭ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১১টার দিকে গুলশানের বাসায় সালেহীন মাহবুব শ্বশুরবাড়ি থেকে ১২ লাখ টাকা এনে দেওয়ার জন্য লামিয়ার ওপর চাপ সৃষ্টি করেন। লামিয়া এতে অস্বীকৃতি জানালে তাঁকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করা হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে গুলশান থানা-পুলিশ তাঁকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। এরপর ১৯ ফেব্রুয়ারি জাবিন তাসনিম লামিয়া বাদী হয়ে গুলশান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(গ) ধারায় একটি মামলা (মামলা নম্বর-২৮) দায়ের করেন। ওই মামলায় সালেহীন মাহবুবকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাদীপক্ষে শুনানিতে অংশ নেন মহানগর দায়রা জজ আদালতের পিপি ওমর ফারুক ফারুকী, আব্দুল খালেক মিলন, জাকির হোসেন জুয়েলসহ আরও কয়েকজন আইনজীবী। অন্যদিকে আসামিপক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার, ইকবাল হোসেন।

দক্ষিণ চট্টগ্রামে আকস্মিক বন্যার পর পরিস্থিতি জটিল হতে শুরু করেছে। এবারের বন্যায় জেলার অন্তত ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। এ ছাড়া বন্যার দূষিত পানিতে দীর্ঘ সময় অবস্থানের কারণে অনেকের শরীরে ছত্রাক সংক্রমণ, শিশুদের জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া ও চর্মরোগ দেখা দিয়েছে।
৬ ঘণ্টা আগে
এক বছর ধরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহযোগিতায় নগর শাসন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই সড়ক সংস্কার ও নালা নির্মাণের কাজ চলছে। দুটি প্যাকেজে ৩৬ কোটি ৮৬ লাখ ৩৩ হাজার ২৫৭ টাকার চুক্তিমূল্যে ১২ স্থানে সাড়ে ৭ কিলোমিটার রাস্তা ও ১৫ স্থানে সাড়ে ১০ কিলোমিটার নালা নির্মাণের কাজ চলছে।
৬ ঘণ্টা আগে
সন্ধ্যা গড়াতেই শ্রাবণের বৃষ্টি আরও ঘন হয়ে নামে। শিল্পকলা একাডেমি মিলনায়তনের কার্নিশ ছুঁয়ে মাধবীলতার পাতায় জমতে থাকে বৃষ্টির ফোঁটা। এমন বৃষ্টিস্নাত সন্ধ্যায় মিলনায়তনে ভেসে আসে সুরের মূর্ছনা—‘আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার ফুল গো–কুড়িয়ে তুমি নিও’।
৬ ঘণ্টা আগেনাটোরের গুরুদাসপুর পৌরসভায় ছাড় (রিবেট) সুবিধা দিয়েও হোল্ডিং ট্যাক্সের (পৌর কর) প্রায় ২ কোটি টাকা আদায় হচ্ছে না। এ কারণে কর্মকর্তা-কর্মচারীরা ২৫ মাসের বকেয়া বেতন । অপর দিকে ব্যাহত হচ্ছে পৌরসভার উন্নয়ন কার্যক্রম। পৌরসভার কর বিভাগের দাবি, নাগরিক পর্যায়ে কর আদায় হলেও বেসরকারি প্রতিষ্ঠান...
৬ ঘণ্টা আগে