
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এনসিপির ফল উৎসব অনুষ্ঠানস্থলে দফায় দফায় হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানান এনসিপির নেতা-কর্মীরা। এ সময় ভেঙে ফেলা হয় প্রোগ্রামস্থলের মঞ্চ ও চেয়ার।
শনিবার (৬ জুন) বিকেলে রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের কুলিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি।
অনুষ্ঠানের আয়োজক কেন্দ্রীয় যুবশক্তির সিনিয়র সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত বলেন, ‘আমাদের ফল উৎসবে প্রধান অতিথি ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁর আগমন বানচাল করতে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা আমাদের হুমকি দিয়ে আসছিল। গতকাল রাতেও আমাদের মঞ্চের বাঁশ ভেঙে দেয়। আজ প্রোগ্রাম শুরু হওয়ার আধা ঘণ্টা আগে জেলা ছাত্রদলের সাবেক নেতা সুলতান মাহমুদের নেতৃত্বে তিন শতাধিক লোকজন এসে আমাদের ওপর হামলা চালায়। অনুষ্ঠানের মঞ্চ ও চেয়ার ভেঙে দেয়। আমাদের পাঁচ নেতা-কর্মীকে রক্তাক্ত করেছে তারা।’
এদিকে বিকেল ৫টার দিকে অনুষ্ঠানস্থলে এসে হাজির হন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি তাঁর বক্তব্যে এই ঘটনার নিন্দা জানান এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
হামলার বিষয় জানতে জেলা ছাত্রদলের সাবেক নেতা সুলতান মাহমুদকে মোবাইলে ফোন দিলে বন্ধ পাওয়া যায়।
অনুষ্ঠান শেষে জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি বলেন, ‘একদল দুর্বৃত্ত হামলা চালিয়েছে বলে আমরা জানতে পেরেছি। অতিরিক্ত ফোর্স এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমন্ত্রিত অতিথি সফলভাবে প্রোগ্রাম সম্পন্ন করেছেন। হামলার বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।’

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৫ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৪ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৪ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে