
ঢাকা: দেশে করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত কয়েকজন রোগী শনাক্ত হলেও তাদের মাধ্যমে সেটি বেশি ছড়ায়নি। আজ সোমবার ঈদ–পরবর্তী এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ কথা বলেন মন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ভারতীয় ভ্যারিয়েন্ট থেকে এখনও নিরাপদ আছে। সীমান্ত বন্ধ থাকায় এটি সম্ভব হয়েছে। তবে সীমান্ত আরো বেশ কিছুদিন বন্ধ রাখতে হবে– এ বিষয়ে সুপারিশ করা হবে। শুধু সীমান্ত নয় দূরপাল্লার বাস, ট্রেন, লঞ্চসহ সব ধরনের গণপরিবহন আরো কিছুদিন বন্ধ রাখার জন্য সুপারিশ করা হবে।
টিকা আমদানি ও দ্বিতীয় ডোজের বিষয়ে মন্ত্রী বলেন, টিকার সংকট মেটাতে সরকার চীন, রাশিয়া, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। ঈদের মধ্যেও স্বাস্থ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিভিন্ন দপ্তর বিভিন্ন দেশের সঙ্গে বৈঠক করেছে। খুব শিগগিরই টিকা দেশে আসবে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, দ্বিতীয় ডোজের টিকা আর মাত্র ৭ থেকে ১০ দিন চলবে। ভারতের সঙ্গে তিন কোটি ডোজ টিকার চুক্তি হয়েছিল। তাঁরা মাত্র ৭০ লাখ ডোজ সরবরাহ করেছে। অবশিষ্ট টিকা আনার জন্য জোর চেষ্টা চলছে। বিশেষ করে দ্বিতীয় ডোজ যাতে সমাপ্ত করা যায় সে ব্যাপারে প্রধানমন্ত্রীসহ সবাই কথা বলেছেন ভারতের সঙ্গে।
এদিকে দেশে চীন ও রাশিয়ার টিকা উৎপাদনের কথা বলা হলেও এখনো কোনো প্রতিষ্ঠানকে টিকা উৎপাদনের অনুমোদন দেওয়া হয়নি বলেন জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, কোনো প্রতিষ্ঠানকে অনুমোদন দিতে হলে তাদের সক্ষমতা যাচাই করতে হবে। যারা সক্ষম তাদেরকেই অনুমোদন দেওয়া হবে। টিকা উৎপাদন চার/পাঁচ মাসের আগে সম্ভব নয়। তবে সরকার কেনার চেষ্টা অব্যাহত রেখেছে।

দিনাজপুরের ফুলবাড়ীতে বাক্প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল রোববার দুপুরের এ ঘটনায় অভিযুক্ত শরিফুল ইসলাম আকাশ (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম। অভিযুক্ত শরিফুল ইসলাম আকাশ উপজেলা
২ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ে নাশতা করার সময় গলায় ডিম আটকে হাবিবা খানম তিশা (২২) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৯টার দিকে সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে হাসপাতালে নেওয়ার পথে মুন্সিরহাট এলাকায় তাঁর মৃত্যু হয়।
২৮ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন। হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার, আহত সাংবাদিকদের চিকিৎসা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি।
৩০ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুরে মন্দিরের হিসাবরক্ষক অনাথ দাসের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে বাড়ির লোকজন ঘুমিয়ে থাকার সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে মেয়ের বিয়ের জন্য তৈরি করে রাখা স্বর্ণালংকার, পূজার চাঁদার টাকা, নগদ টাকা ও পরিবারের সদস্যদের স্বর্ণালংকার নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
৩১ মিনিট আগে