চার দিনের সরকারি সফরে দক্ষিণ সুদানে গেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। আজ শুক্রবার দক্ষিণ সুদানে পৌঁছেছেন তিনি।
জুবা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সেনা প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদকে অভ্যর্থনা জানান দক্ষিণ সুদানের চিফ অব ডিফেন্স ফোর্স জেনারেল সানতিনো দেং উল ও সে দেশে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের (আনমিস) ভারপ্রাপ্ত ফোর্স কমান্ডার মেজর জেনারেল মাইন উল্লাহ চৌধুরীসহ (বাংলাদেশ সেনাবাহিনী) অন্যান্য বাংলাদেশি ও দক্ষিণ সুদানের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা।
সফরকালে সেনাবাহিনী প্রধান দক্ষিণ সুদানে নিয়োজিত বাংলাদেশ কন্টিনজেন্টসমূহ পরিদর্শন করবেন। সেই সঙ্গে তিনি দক্ষিণ সুদান সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ, চিফ অব ডিফেন্স ফোর্স ও জাতিসংঘ মিশন প্রধানসহ অন্যান্য নেতৃস্থানীয় সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এই সফরে বাংলাদেশ সেনাবাহিনীর ৭ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সেনাবাহিনী প্রধান। সফর শেষে প্রতিনিধি দলটি আগামী ২৩ ফেব্রুয়ারি জুবা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।
আশা করা হচ্ছে, এই সফরের মধ্য দিয়ে দেশটিতে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষীদের মনোবল বৃদ্ধিসহ সে দেশের সেনাবাহিনীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও একধাপ এগিয়ে যাবে।

দুই ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন ছাত্রলীগের নাটোর জেলা শাখার সাবেক সভাপতি রাকিবুল হাসান জেমস। রাকিবুল হাসান জেমসের বাবা আবুল কালাম আজাদ নাটোর আধুনিক সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক ছিলেন। জানাজায় অংশগ্রহণের জন্য দুই ঘণ্টা নির্ধারিত সময় শেষে কড়া পুলিশি....
২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওয়ারেন্টের আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্য হামলার শিকার হয়েছেন। আজ শনিবার রাতে নাসিক ৪ নম্বর ওয়ার্ডের আটি ওয়াপদা কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
খুলনার রূপসায় জয় ঢালী (২৭) নামে এক যুবককে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার রাত সোয় ৯টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনী মহল গ্রামের একটি চায়ের দোকানের সামনে হত্যা করা হয়। নিহত যুবক দুর্জনী মহল গ্রামের বাসিন্দা আক্তার ঢালীর ছেলে।
৩ ঘণ্টা আগে
নাটোরের বড়াইগ্রামে দুই ভাইয়ের লাগানো দুই শতাধিক কুলগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে আসাদুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ শনিবার ভোরের দিকে উপজেলার চক নটাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে