ফেসবুকে পোস্ট দিয়ে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা

মানিকগঞ্জের সিংগাইরের বাড়ি থেকে গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী শাকিল আহমেদের (২৭) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নাস্তিক আখ্যা দিয়ে নিজ গ্রাম ও আশপাশের মানুষের হুমকি এবং সমালোচনার চাপে বিপর্যস্ত হয়ে শাকিল আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর আগে দেওয়া এক ফেসবুক পোস্টে এমন ইঙ্গিত মেলে। এতে শাকিল দাবি করে গেছেন, তিনি নাস্তিক নন এবং মহানবী (সা.)-কে নিয়ে কোনো কটূক্তি করেননি।
শাকিলের মৃত্যুর আগে তাঁর ফেসবুক আইডি থেকে ‘আত্মহত্যাসংক্রান্ত’ একটি চিরকুট পোস্ট করা হয়। এতে বলা হয়, ‘আমি (শাকিল) জানি আর আমার আল্লাহ জানে, আমি নবী মুহাম্মদ (সা.)-কে কোনো কটূক্তি করিনি। আমার বাবা-মাকে যেন লজ্জায় মুখ না লুকাতে হয়। এই লজ্জা নিয়ে বাঁচা যায় না। আমি নাস্তিক নই, গ্রামের সবাই আমাকে নাস্তিক বলছে। আগামীকাল আমার বাবাকে সবাই গালি দিবে, আমার মাকে সবাই অসম্মান করবে, এই লজ্জা আমি কখনো সহ্য করতে পারব না।’
ফেসবুক পোস্টে আরও বলা হয়, ‘আমার চোখ, কিডনি সব দান করে গেলাম, এগুলো যেন নিয়ে নেওয়া হয়... বিদায়।’
শাকিল আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ’১৮-১৯ সেশনের ভাস্কর্য বিভাগের ছাত্র ছিলেন। তিনি সিংগাইর উপজেলার দক্ষিণ জামশা গ্রামের নাসিরুদ্দিন আহমেদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাত-আট মাস আগে অন্যের একটি ফেসবুক পোস্টে করা মন্তব্যের জেরে শাকিলকে নাস্তিক আখ্যা দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। মন্তব্যটি ইসলামের মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে উদ্দেশ্য করা হয়েছে বলে অভিযোগ করা হয়। এ বিতর্কের পর শাকিল সেই মন্তব্য মুছে ফেলেন। স্বজনেরা বলেছেন, গত সোমবার মন্তব্যটি স্থানীয় কিছু ব্যক্তি নতুন করে ভাইরাল করেন। তাঁরা অভিযোগ করেন, ওই ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিলকে হত্যাসহ নানা হুমকি-ধমকি দেন।
স্বজনেরা বলেছেন, সোমবার রাতেই শাকিলের নিজ এলাকা ছাড়াও পার্শ্ববর্তী এলাকা থেকে কিছু লোক তাঁদের বাড়িতে এসে পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করে এবং নানা হুমকি দেয়। এসব ঘটনার পর সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে শাকিল নিজের ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করছেন পরিবারের সদস্যরা।
বন্ধুবান্ধব সূত্রে জানা গেছে, শাকিলের ফেসবুক মন্তব্যকে কেন্দ্র করে গ্রামে সালিস বসানোর কথা ছিল। সেই সালিসে তাঁর মা-বাবাকে হাজির হতে বলা হয়। শাকিল আশঙ্কা করছিলেন, এতে তাঁর মা-বাবাকে অপমান করা হবে। বন্ধুদের ধারণা, এই মানসিক চাপ তিনি নিতে পারেননি।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম এ বিষয়ে বলেন, ‘মঙ্গলবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।’

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৯ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে