
চট্টগ্রামের সাতকানিয়ায় স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ঈশা দাশ (১২) নামে এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে। ঘটনার প্রতিবাদে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা আগুন জ্বালিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেন। এ সময় বাসটি ভাঙচুর করা হয়। রোববার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ছদাহা ইউনিয়নের মিঠাদিঘী এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ঈশা দাশ ছদাহা কেফায়েত উল্লাহ কবির আহমদ স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
পুলিশ, স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরের বিরতির পর ঈশা দাশ সহপাঠীদের সঙ্গে বাড়ি ফেরার জন্য মহাসড়ক পার হচ্ছিল। এ সময় চট্টগ্রামমুখী স্টার লাইন পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে সে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
স্থানীয় লোকজন ঈশাকে উদ্ধার করে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
স্কুলছাত্রী আহত হওয়ার ঘটনায় শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন। স্থানীয় লোকজনও তাঁদের সঙ্গে অবরোধে অংশ নেন। এতে মহাসড়কের দুই দিকে শত শত গাড়ি আটকে পড়ে এবং যাত্রী ও চালকেরা ভোগান্তিতে পড়েন।
খবর পেয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী, দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাহ উদ্দিন চৌধুরী এবং সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে যান। পুলিশ কর্মকর্তারা অবরোধকারীদের বুঝিয়ে বিচারের আশ্বাস দেন।
প্রায় দুই ঘণ্টা পর অবরোধকারীরা সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, ‘বাসের ধাক্কায় স্কুলছাত্রী আহত হওয়ার পর শিক্ষার্থী ও স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করেছিলেন। এতে সড়কের দুই দিকে বেশ কিছু গাড়ি আটকে পড়ে। পরে শিক্ষার্থী ও স্থানীয় লোকজনকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এরপর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। ভাঙচুর করা বাসটি জব্দ করে হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।’

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক ইউনিয়নের আন্দারমানিক এলাকায় অভিযান চালিয়ে মাদক সম্রাট হিসেবে পরিচিত মাইদুল ইসলামসহ পাঁচজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। তাঁদের কাছ থেকে ১ কেজি ১ গ্রাম গাঁজা, ৫৫০ পিস ইয়াবা ও দেশীয় অস্ত্র জব্দের দাবি পুলিশের।
২ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৮০ লাখ টাকা মূল্যের ৪০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার পুলিশ কনস্টেবল জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ রোববার জেলার পুলিশ সুপার (এসপি) গৌতম কুমার বিশ্বাস তাঁর বরখাস্তের আদেশে সই করেন।
৫ মিনিট আগে
ঢাকার সাভারে ঝটিকা মিছিল করার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আজ রোববার দুপুরে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) সামনে ঢাকা-আরিচা মহাসড়কে ছাত্রলীগের নেতাকর্মীরা ওই মিছিল বের করে বলে পুলিশ জানিয়েছে।
৯ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুরে জমি ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের ধারালো হাসুয়ার কোপে এমদাদুল বাদাল (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছোট ভাই বাবু বাদাল (৪৫) ও ছেলে তপন বাদাল (১৭) গুরুতর আহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যায় উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা গ্রামে এ ঘটনা ঘটে।
১১ মিনিট আগে