
কুষ্টিয়ার দৌলতপুরে জমি ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের ধারালো হাসুয়ার কোপে এমদাদুল বাদাল (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছোট ভাই বাবু বাদাল (৪৫) ও ছেলে তপন বাদাল (১৭) গুরুতর আহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যায় উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতের বড় ভাই বজলু বাদাল (৬০) ও তাঁর স্ত্রী জরিনা খাতুনকে (৫৩) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জমিজমা ও চলাচলের রাস্তা নিয়ে সুলতান বাদালের ছেলেদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ সন্ধ্যায় এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে বড় ভাই বজলু বাদাল ছোট ভাই এমদাদুল বাদালের ওপর হামলা চালান। এ সময় এমদাদুলকে বাঁচাতে তাঁর চাচাতো ভাই বাবু বাদাল ও ছেলে তপন বাদাল এগিয়ে গেলে বজলু তাঁদের ধারালো হাসুয়া দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই এমদাদুল বাদাল মারা যান এবং অপর দুজন জখম হন। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আহত বাবু ও তপনকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খোয়াজ হোসেন বলেন, ‘চলাচলের রাস্তা ও জমিসংক্রান্ত বিরোধে ভাইদের মধ্যে ঝামেলা চলছিল। এতে বড় ভাই বজলুর হাতে এমদাদুল নিহত হয়। এ ঘটনায় তাঁদের চাচাতো ভাই বাবু ও এমদাদুলের ছেলে আহত হয়েছে।’
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরবর্তীতে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।

বরিশালে মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে রোজা পরিবহন নামক একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ডোবায় পড়ে গেছে।
৭ মিনিট আগে
থার্ড ওয়েভ টেকনোলজিস লিমিটেডের (পরিবর্তিত নাম নগদ লিমিটেড) সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুকসহ অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ৭৮৬ কোটি ৩৯ হাজার ২৮৪ টাকার শেয়ার অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহ
৯ মিনিট আগে
নিরাপদ সড়ক ও পরিবহন চালকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে রাজধানীর সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনালে দিনব্যাপী বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সেন্টার ফর ওয়ার্ক অ্যান্ড অকুপেশনাল হেলথ সেফটি ফাউন্ডেশন এবং সায়েদাবাদ টার্মিনাল মালিক সমিতির যৌথ উদ্যোগে এ স্বাস্থ্য ক্যাম্পের আয়োজ
১১ মিনিট আগে
ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে। হাসপাতালটির ডেঙ্গু ওয়ার্ডে ২০টি শয্যার বিপরীতে রোগী ভর্তি আছে দ্বিগুণের বেশি। ফলে বাধ্য হয়ে বাকি রোগীদের হাসপাতালের ফাঁকা স্থানে বিছানা পেতে মেঝেতে চিকিৎসাসেবা নিতে হচ্ছে। এমনকি এসব রোগীর মশারি ব্যবহারও করতে দেখা যায়নি। এতে আক্রান্ত রো
১৪ মিনিট আগে