
গান, আবৃত্তি, নাচ ও সশ্রদ্ধ স্মৃতিচারণার মধ্য দিয়ে শিক্ষাবিদ, চিন্তক ও প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকারকে স্মরণ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে আয়োজিত নাগরিক শোকসভায় তাঁকে স্মরণ করে এই সাংস্কৃতিক সংগঠনটি।
শোকসভার শুরুতে যতীন সরকারের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উদীচী কেন্দ্রীয় সংসদ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা। এরপর এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় সভার কার্যক্রম।
অনুষ্ঠানে গান পরিবেশন করেন মহাদেব ঘোষ; নৃত্য পরিবেশন করেন উদীচীর শিল্পী তামান্না সিদ্দিকী নীলা এবং বৃন্দ আবৃত্তি উপস্থাপন করেন উদীচীর বাচিক শিল্পীরা। পাশাপাশি সম্মেলক সংগীতে পরিবেশিত হয় যতীন সরকারের প্রিয় রবীন্দ্রসংগীত ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’সহ অন্যান্য জনপ্রিয় সংগীত।
পরে উদীচীর এই সাবেক সভাপতির জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন মুক্তিযোদ্ধা জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, সাংবাদিক সোহরাব হাসান, অধ্যাপক সরোজ মোস্তফাসহ আরও অনেকে।
শোকসভায় অডিও বার্তায় বক্তব্য দেন তাঁর কন্যা সুদীপ্তা সরকার। সভাপতিত্ব করেন উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ১৩ আগস্ট দুপুরে শেষ নিশ্বাস ত্যাগ করেন যতীন সরকার। সেদিন রাতেই নেত্রকোনা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য হয়।

খুলনাকে পুনরায় শিল্প ও শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহসানুল হক মিলন। তিনি বলেন, দেশের শিক্ষাব্যবস্থার যে অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে, সেই গতি ও অগ্রযাত্রাকে স্তব্ধ করার শক্তি আর কারও নেই।
৬ মিনিট আগে
খুলনায় মাঝনদীতে ফেরি ও ট্রলারের সংঘর্ষ হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে খুলনার জেলখানা ঘাটে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মঙ্গলবার থেকে পর্যটক ও জেলে-বাওয়ালিদের জন্য খুলেছে সুন্দরবনের দ্বার। তবে প্রথম দিনে সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে কমসংখ্যক বনজীবী ও পর্যটক সুন্দরবনে গেছেন।
৩ ঘণ্টা আগে
রাজধানীর কামরাঙ্গীরচরের আলীনগরে বাসা থেকে রুহুল আমিন শেখ নামে এক কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, ব্যাংকঋণ ও অন্যান্য ব্যবসায়ীর পাওনা পরিশোধের চাপের কারণে তিনি আত্মহত্যা করেছেন...
৩ ঘণ্টা আগে