শেখ হাসিনা দেশত্যাগের পর জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ সোমবার উদ্ভূত পরিস্থিতি নিয়ে ১৪ দলীয় নেতাদের সঙ্গে কথা হয় আজকের পত্রিকার।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন আজকের পত্রিকাকে বলেন, ‘এখনই মূল্যায়নের কিছু নেই। ওরা কী করে আগে দেখি। আমরা দেখলাম জামায়াত-হেফাজতকে সবাই সামনে নিয়ে আসল। এরাই তো সামনে আসল।’
শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়াকে কীভাবে দেখছেন এমন প্রশ্নে মেনন বলেন, ‘আমি তো কিছুই জানি না। যা দেখতেছি তা নিয়ে এখনো কিছু বলার নেই। পরে কথা বলব।’
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া আজকের পত্রিকাকে বলেন, ‘পরিস্থিতির মূল্যায়ন করার সময় এখনো আসেনি।’
শেখ হাসিনার দেশ ছাড়ার বিষয়টি কীভাবে দেখছেন—এমন প্রশ্নে তিনি বলেন, ‘তিনি কেমনে, কীভাবে গেলেন—সেটা বুঝতে পারছি না।’
আওয়ামী লীগকে কী ধরনের পথ অতিক্রম করতে হতে পারে—এমন প্রশ্নের জবাবে দিলীপ বড়ুয়া বলেন, ‘পরিবেশ-পরিস্থিতির ওপর দলটির ভবিষ্যৎ নির্ভর করবে।’
পরিস্থিতি এমন হওয়ার আশঙ্কা ছিল কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এমন হবে বলে আমাদের কোনো ধারণা ছিল না।’

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৩ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৩ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৪ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে