
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চলমান কর্মবিরতির বিষয়ে ও সংকট নিরসনে আলোচনা করতে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সঙ্গে বৈঠকে বসবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আগামীকাল বৃহস্পতিবার এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া। ঢাবি কলাভবনের প্রধান ফটকে প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি চলাকালে এ কথা জানান তিনি।
শিক্ষকনেতা নিজামুল হক বলেন, ‘ওবায়দুল কাদের আমাদের সঙ্গে বৈঠকের কথা বলেছেন। আগামীকাল (বৃহস্পতিবার) সকালে বৈঠক অনুষ্ঠিত হবে। তবে এখনো সময় জানানো হয়নি।’
আন্দোলন চলমান থাকবে কি না—এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’
নিজামুল আরও বলেন, ‘আমার সঙ্গে শিক্ষামন্ত্রীর কথা হয়েছে। উনিও আমাদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন।’
এর আগে চলতি বছরের ২০ মে সর্বজনীন পেনশন-সংক্রান্ত প্রজ্ঞাপনকে ‘বৈষম্যমূলক’ আখ্যা দিয়ে এটি প্রত্যাহার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য সুপার গ্রেড কার্যকর এবং স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের দাবি জানায় বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন।
এদিন সংবাদ সম্মেলন করে ২৫ মের মধ্যে প্রজ্ঞাপন বাতিল না করলে সারা দেশে মানববন্ধন ও কর্মবিরতির কর্মসূচিও দিয়েছে সংগঠনটি।
শিক্ষক ফেডারেশনের কর্মসূচি অনুযায়ী, ২৬ মে রোববার সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষকেরা একযোগে বেলা সাড়ে ১১টায় মানববন্ধন কর্মসূচি, ২৮ মে সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষকেরা একযোগে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি এবং ৪ জুন সারা দেশে একযোগে অর্ধদিবস কর্মবিরতি পালন করে।
এরপর ধাপে ধাপে অর্ধবেলা থেকে শুরু করে ১ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক কর্মবিরতি পালন করছে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন।

বুশরা পরিবহনের একটি বাস নলকা এলাকায় পৌঁছালে হঠাৎ চাকা ফেটে যায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজক এবং ফুটওভারব্রিজে ধাক্কা খেয়ে আটকে যায়। এসময় ঘটনাস্থলেই বাসের চালক ও তাঁর সহকারী নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
১২ মিনিট আগে
বৃহস্পতিবার রাত ১১টার দিকে বানু বেগমের ছেলে আলামিনের সঙ্গে মতিউল ইসলামের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আলামিন ধারালো অস্ত্র দিয়ে মতিউলের গলায় আঘাত করলে তিনি গুরুতর জখম হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
৪২ মিনিট আগে
দলীয় আদর্শ, নীতি ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব নোমান আহমেদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয়...
১ ঘণ্টা আগে
সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেলের একটি চালান নিয়ে আজ শুক্রবার (৩ এপ্রিল) ভোররাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে ইয়ান জিং হে নামের একটি জাহাজ। রাতে মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে আরও একটি জাহাজ ভিড়বে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে