জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ওই শ্রমিকের নাম মো. আরিফুল। তিনি বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন গ্রন্থাগারে মোজাইকের কাজ করতেন বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। তাঁকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। পরে সেখান থেকে সাভারের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তিনি মারা যান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক নিংতম বলেন, ‘শুক্রবার বেলা ১১টার দিকে কয়েকজন তাঁকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে আসেন। তাঁরা জানান, তিনি পড়ে গেছেন। আমি অবস্থা খারাপ দেখে তখনই তাঁকে এনাম মেডিকেলে পাঠিয়ে দিই। তাঁর মুখে ক্ষত ছিল এবং দাঁত ভাঙা মনে হচ্ছিল।’
নির্মাণাধীন গ্রন্থাগার ভবনটি নির্মাণ করছেন অনিক ট্রেডিং করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের প্রধান প্রকৌশলী মোমিনুল করিম বলেন, ‘আমাদের নির্মাণকাজ বর্তমানে বন্ধ রয়েছে। তবে কিছু শ্রমিক সেখানে থাকেন। দুপুরের দিকে আমাকে ফোন দিয়ে জানানো হয়, এক শ্রমিক পড়ে গেছেন। হয়তো অসাবধানতাবশত হাঁটাচলা করতে গিয়ে তিনি পড়ে যেতে পারেন। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। তারপর এনাম মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সন্ধ্যাবেলা আমাকে জানানো হয়েছে তিনি মারা গেছেন।’
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘আমি বিষয়টি রাত ১১টার পর জানতে পেরেছি। এর আগে আমাকে জানানো হয়নি। আমরা সংশ্লিষ্ট সবাইকে নিয়ে তদন্ত করে দেখব।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে