
সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে লাশবাহী ফ্রিজার ভ্যানে করে পৌঁছেছে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে লাশবাহী ফ্রিজার ভ্যানটি পৌঁছায়।
বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ আগামীকাল শুক্রবার সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের সূচনা ভবনের পাশে দাফন করা হবে।
এর আগে সকাল ১০টা থেকে জনসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে জুমার নামাজের পর পিএইচএ মাঠে আরেকটি জানাজা শেষে তাঁকে দাফন করা হবে বলে নিশ্চিত করেছে জাফরুল্লাহ চৌধুরীর পরিবার।
আজ বিকেল চারটায় গণস্বাস্থ্য নগর হাসপাতালে চতুর্থ জানাজা শেষে সাভারের উদ্দেশে রওনা দেয় লাশবাহী গাড়ি।
আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের সিইও ডা. মঞ্জুর কাদির। সাভারে পৌঁছালেও আজ রাতে আর কোনো আনুষ্ঠানিকতা নেই বলেও নিশ্চিত করেছেন তিনি।
গত মঙ্গলবার রাত সাড়ে ১১টায় ডা. জাফরুল্লাহ চৌধুরী রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি দীর্ঘদিন কিডনি জটিলতায় ভুগছিলেন। কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগেও ভুগছিলেন। গত বুধবার তাঁকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্গম সীমান্তবর্তী এ এলাকায় বিশুদ্ধ পানির সংকটের পাশাপাশি ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধ ও ওআরএসের (খাবার স্যালাইন) সংকট দেখা দিয়েছে। বড় মদক বাজারের দুটি ছোট ফার্মেসিতে ওআরএস ও প্রয়োজনীয় ওষুধ না থাকায় আক্রান্ত রোগীদের তাৎক্ষণিক চিকিৎসা দিতে সমস্যায় পড়ছেন স্বজনেরা।
৪ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক আবাসিক কোয়ার্টার থেকে অত্যন্ত বিষধর একটি পদ্ম গোখরা সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। গতকাল শুক্রবার রাতে উপজেলার কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন এলাকার বাসিন্দা উত্তম আচার্যের বাসা থেকে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়...
২৪ মিনিট আগে
দিনাজপুরের নবাবগঞ্জে নিখোঁজের এক দিন পর করতোয়া নদী থেকে তাসরিফুল ইসলাম তামীম (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে উপজেলার কাচদহ এলাকা থেকে মরদেহটি উদ্ধারের পর স্বজনেরা তার পরিচয় শনাক্ত করেন...
৪৪ মিনিট আগে
নোয়াখালীর হাতিয়ায় অপরিকল্পিতভাবে খাল খননের ফলে ভেঙে যাচ্ছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। কোথাও রাস্তা ভেঙে পড়ছে কৃষিজমিতে। ঝুঁকিতে রয়েছে প্রায় চার কিলোমিটার লোনা পানির বেড়িবাঁধ। স্বাভাবিক জোয়ারেই প্লাবিত হচ্ছে ছয়-সাতটি গ্রাম। অপরিকল্পিত খাল খননের ফলে দীর্ঘ পাঁচ কিলোমিটার জনবসতিপূর্ণ এলাকায় মানুষের দুর্ভোগ...
১ ঘণ্টা আগে