
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসীতে অবস্থিত গাজী টায়ার কারখানার আগুন এখনো জ্বলছে। ১৮ ঘণ্টায়ও আগুন নেভেনি। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট রাত থেকে কাজ করলেও আজ সোমবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আগুন নেভানো যায়নি। ১৬০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (প্রশিক্ষণ) লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম বলেন, ১৬০ জন নিখোঁজের তালিকা করা হয়েছে।
গতকাল রোববার রাত ৯টার দিকে গাজী টায়ার কারখানায় লুটপাট চালানোর পর আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। কারখানার সহকারী মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘গতকাল বিকেল থেকে কয়েক শ লোক কারখানার ভেতরে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায়। লুটপাট শেষে রাতে একাধিক ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়। ফায়ার সার্ভিস আগুন নেভাতে এলেও তারা নিয়ন্ত্রণে আনতে পারেনি সারা রাতেও।’ লুটপাট ঠেকাতে পুলিশের সহযোগিতা চেয়েও পাওয়া যায়নি বলে তিনি জানান।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, ভেতরে থাকা টায়ার উৎপাদনের দাহ্য পদার্থ ও কাঁচামালের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে।
এর আগে গতকাল বিকেলে গাজী গ্রুপের মালিক ও সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীকে আদালতে তোলার খবর এলেই একদল দুর্বৃত্ত গাজীর টায়ার কারখানায় হামলা চালায় এবং লুটপাট শুরু করে।
লুটপাটের একপর্যায়ে এক পক্ষকে ভেতরে রেখে আরেক পক্ষ আগুন ধরিয়ে দেয় বলে দাবি করছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী।

নারায়ণগঞ্জে হত্যা, অপহরণসহ একাধিক মামলার আসামি রেজ্জাক বাহিনীর প্রধান রাজ্জাক (৫০) ও তাঁর ছেলে মো. ওয়াসিমকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে পিস্তলের ৫৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
৬ মিনিট আগে
স্থানীয় বাসিন্দা তোরাব আলী বলেন, ‘আজ বক্তব্য দিলে হয়তোবা আমার ক্ষতি হবে। তবুও বলছি তার ভয়ে এলাকার মানুষ থরথর করে কাঁপে। তার ভয়ে কেউ মুখ খোলে না। যে তার বিরুদ্ধে দাঁড়ায় তাকেই সে তুলে নিয়ে নির্যাতন করে। বাড়ির পাশে তার টর্চার সেল রয়েছে। সেখানে মানুষের কান্নাকাটির শব্দ শুনছি। ভয়ে বাড়ির দরজা খুলিনি।
১২ মিনিট আগে
সড়ক দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছাত্রী মৌমিতা হালদারের মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে খুবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মাহবুবুর রহমান বাদী হয়ে খুলনা সদর থানায় এই মামলা করেন।
১৫ মিনিট আগে
ভুয়া চাহিদাপত্রে ফিলিং স্টেশন থেকে অফিসের নামে ৩০০ লিটার পেট্রল ও অকটেন নিতে যাওয়া ফায়ার সার্ভিসের পাঁচ কর্মীকে প্রত্যাহার করা হয়েছে। ফায়ার সার্ভিসের রাজশাহীর নওহাটা স্টেশন থেকে তাঁদের প্রত্যাহার করে ঢাকায় সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
২১ মিনিট আগে