
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের পাশের ফুটপাতে মেহগনি গাছের চূড়ায় গলায় ফাঁস লাগানো অবস্থায় এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (২২ জানুয়ারি) সকালে পথচারীদের চোখে পড়ার পর খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে লাশ উদ্ধার করে।
সকাল সাড়ে ৯টার দিকে শাহবাগ থানার পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তাঁর বয়স ৪০ থেকে ৪৫ বছর। প্রত্যক্ষদর্শীরা জানান, মৃতদেহের পরনে সুয়েটার ও কালো রংয়ের প্যান্ট ছিল।
সকালে সাড়ে ১১টার দিকে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রের পশ্চিম পাশে গণিত ভবনের বিপরীতে মানুষজন জটলা বেঁধে আছেন।
পথচারী ও রিকশাচালকদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে ফুটপাতের পাশেই মেহগনি গাছের চূড়ায় লাশটি ঝুলছিল।
হদয় নামের এক রিকশাচালক আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে এই পথে রিকশা নিয়ে যাওয়ার সময় লাশটি দেখতে পাই। লাশটি গাছে ঝুলছিল। সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিস এসে লাশ নিয়ে যায়।’
শাহবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, বিশ্ববিদ্যালয় এলাকা থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহের পরিচয় এখনো জানা যায়নি। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
এর আগে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শেখ হাদিউজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাছের চূড়ায় গলায় ফাঁস লাগানো এক ব্যক্তি ঝুলছেন বলে সকাল পৌনে ৯টার দিকে তারা খবর পান। পুলিশ সেখানে গিয়ে ফায়ার সার্ভিস সদস্যদের খবর দেয়।

বরাদ্দের মধ্যে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের কার্যালয় নির্মাণ এবং সমাধিসৌধের সৌন্দর্যবর্ধন ও সার্বিক উন্নয়নে ১ কোটি টাকা, পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের ছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বাইসাইকেল সংগ্রহে ৫ লাখ টাকা, পীরগঞ্জ আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ে সৌরবিদ্যুৎ (সোলার প্যানেল) স্থাপনে ২ লাখ টাকা...
১ ঘণ্টা আগে
যশোরের কেশবপুরে নানাবাড়িতে বেড়াতে এসে শাপলা ফুল তুলতে গিয়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের জাহানপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত শিশুরা হলো যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে নয়ন হোসেন (৮) ও খাজুরা গ্রামের শাহজালালের...
১ ঘণ্টা আগে
গত রোববার দুপুর ১২টা। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-২-এর বহির্গমন পথ এলাকায় মানুষের উপচে পড়া ভিড়। লাগেজ ও ব্যাগ হাতে মানুষের জটলা। অনেক জায়গায় পথ আটকে পার্কিং করা হয়েছে প্রাইভেট কার, সিএনজি, মোটরসাইকেল। সেখানে হকার ও বিভিন্ন এজেন্সির দালালদের দৌরাত্ম্যও চোখে পড়েছে।
১ ঘণ্টা আগে
হাওরবেষ্টিত কিশোরগঞ্জ জেলায় সংক্রামক রোগ ডায়রিয়ার প্রাদুর্ভাব চলছে। চলতি বছরের ৯ মাসে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছে ২৪ হাজার ৯৮৩ জন রোগী। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার জেলার ১৫টি হাসপাতালে ভর্তি ছিল ১৮০ জন। এর মধ্যে ১০৭ রোগী ভর্তি হয়েছে এক দিনে।
২ ঘণ্টা আগে