
চাকরিচ্যুত কর্মকর্তা শরীফ উদ্দিনের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী ও রিটকারীদের লিখিত বক্তব্য দাখিল করতে বলেছেন হাইকোর্ট। আগামী ৮ মার্চের মধ্য হলফনামা আকারে ওই বক্তব্য জমা দিতে বলা হয়েছে। সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন।
আজ সোমবার শুনানিতে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, ‘শরীফ ৩৩টি ব্যাংক হিসাব জব্দ করেছে। তার মধ্যে ২৫টি লিখিত এবং ৮টি মৌখিক আদেশে। দুদক চেয়ারম্যানও এই উদ্যোগ দেখায়নি। আদালতের আদেশ ছাড়া এটি করা যায় না। তিনি কমিশনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। আইন মানে না, তাকে কমিশন কেন রাখবে? তিনি তো দুদককে ডাস্টবিনে ফেলেছেন। আমি বলব দুদককে নির্দেশ দিন শরীফের বিরুদ্ধে তদন্ত করার জন্য।’
দুদক আইনজীবী শুনানিতে আরও বলেন, ‘এটি জনস্বার্থের মামলা হয় না। এখানে রাজনৈতিক গন্ধ পাচ্ছি। শরীফ অসংখ্য মানুষকে নোটিশ দিয়েছে। তিনি তার ক্ষমতার অপব্যবহার করেছেন। অতিষ্ঠ হয়ে ইমেজ রক্ষার জন্য তাকে বরখাস্ত করা হয়েছে। দুদকের মাধ্যমে সরকারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি।’
শুনানিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক বলেন, ‘শরীফ চাকরি ফিরে পেতে দুদকে আবেদন করেছে। প্রয়োজনে তিনি প্রশাসনিক ট্রাইব্যুনালে যেতে পারবেন। তিনি বলেন, শরীফের বিষয়ে কমিশনের অভ্যন্তরীণ আদেশ বাইরে গেল কীভাবে? তিনি কার কার সঙ্গে যোগাযোগ করেছেন সেটা জানতে তার মোবাইলের কললিস্ট চেক করা যেতে পারে। বিএনপি মহাসচিব বলেছেন, দুর্নীতির তদন্ত করতে গিয়ে চাকরিচ্যুত হয়েছে। তার ওই বক্তব্যের সূত্র কি? ওই বক্তব্য হলফনামা আকারে কোর্টে দেওয়া দরকার।
এ ছাড়া শিশির মনির বলেন, ‘আমরা শরীফের পক্ষে বলছি না। বলছি অভিযোগ পাল্টা অভিযোগের বিষয়ে। এটা দুদকের ভাবমূর্তির বিষয়। বিষয়টির যথাযথ তদন্ত হোক। শরীফ দোষী হলে ব্যবস্থা নেওয়া হোক। আর দুদক সঠিকভাবে কাজ না করলে সেটিরও সুরাহা হোক। পরে আদালত উভয় পক্ষের বক্তব্য লিখিত আকারে জমা দিতে বলেন।’
এর আগে দুর্নীতি দমন কমিশনের চাকরিচ্যুত কর্মকর্তা শরীফ উদ্দিনের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত অভিযোগ–পাল্টা অভিযোগের নিরপেক্ষ তদন্ত চেয়ে ২৩ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট করেন ১০ আইনজীবী। এতে দুদকের চেয়ারম্যান, সচিব, কমিশনার (অনুসন্ধান), কমিশনার (তদন্ত), পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) এবং চাকরিচ্যুত সাবেক উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দীনকে বিবাদী করা হয়েছে। রিটকারী ১০ আইনজীবী হলেন—মোহাম্মদ শিশির মনির, রেজওয়ানা ফেরদৌস, জামিলুর রহমান খান, উত্তম কুমার বণিক, মোস্তাফিজুর রহমান, মো. তারেকুল ইসলাম, আহমেদ আবদুল্লাহ খান, সৈয়দ মোহাম্মদ রায়হান, মো. সাইফুল ইসলাম ও মোহাম্মদ নোয়াব আলী। তার আগে শরীফ উদ্দিনের জীবনের নিরাপত্তা ও ঘটনার তদন্ত চেয়ে হাইকোর্টে চিঠি পাঠান ওই ১০ আইনজীবী। সেই সঙ্গে চিঠি দেওয়া হয় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকেও।
ওই চিঠির বিষয়টি আদালতে তুলে ধরেন আইনজীবী শিশির মণির। তখন আদালত তাকে বলেন, ‘আমাদের মাধ্যমে সুয়োমোটো না করে আপনি আবেদন নিয়ে আসতে পারেন, যদি আপনি প্রকৃত অর্থে দুদকের ওই কার্যক্রম নিয়ে সংক্ষুব্ধ হয়ে থাকেন। কীভাবে সংক্ষুব্ধ হলেন ব্যাখ্যা দিয়ে আসুন।’ সে অনুযায়ী রিট করা হয়।

বাল্যবিবাহ নিবন্ধনের অভিযোগ তদন্তে ‘প্রমাণিত’ হওয়ায় কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার (কাজি) মো. হোসাইন আহম্মেদের নিবন্ধন লাইসেন্স বাতিল করেছে সরকার। একই সঙ্গে তাঁর নিবন্ধন এলাকা শূন্য ঘোষণা করে দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে...
১ মিনিট আগে
কুমিল্লা নগরীতে নিবন্ধনের মাধ্যমে সর্বোচ্চ ১০ হাজার অটোরিকশাকে অনুমোদন দেওয়া হবে। নির্ধারিত সংখ্যার বাইরে কিংবা ভুয়া লাইসেন্স প্লেট ব্যবহার করে অটোরিকশা চালালে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন প্রকল্প
৪ মিনিট আগে
রাজধানীর যাত্রাবাড়ী থেকে চলতি জুলাই মাসে ছয়জনকে গ্রেপ্তার, সিঙ্গাপুরে আটক দুজনকে দেশে ফেরত পাঠানোর ঘটনায় উগ্রবাদী তৎপরতার বিষয়টি আবার আলোচনায় এসেছে। এর আগে গত ডিসেম্বরে ঢাকার কেরানীগঞ্জে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের পরও বিষয়টি আলোচনায় এসেছিল।
১৪ মিনিট আগে
যশোরে উগ্রবাদে জড়িত থাকার অভিযোগে ফাতাহ কমব্যাট সিস্টেমের (এফসিএস) সদস্য অভিযোগে তাহসীন ইসলাম (১৯) নামে এক তরুণকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁর ঘর থেকে একটি চাপাতি, তারসহ কয়েকটি ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে।
১৯ মিনিট আগে