চলতি বছর এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত তিন মাসে ১০০ শিশুহত্যার ঘটনা ঘটেছে। এ সময় নির্যাতনের শিকার হয়েছে ২০৬ শিশু। আজ সোমবার (৮ জুলাই) প্রকাশিত বেসরকারি সংস্থা আইন ও সালিস কেন্দ্র (আসক) ‘ত্রৈমাসিক শিশু অধিকার প্রতিবেদন (এপ্রিল-জুন ২০২৪)’-এ এসব তথ্য উঠে এসেছে।
দেশের ১০টি জাতীয় দৈনিক ও কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল এবং আসকের সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছে সংস্থাটি।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে আত্মহত্যা করেছে ২৩ শিশু। ধর্ষণের শিকার হয়েছে ৭৬ মেয়ে শিশু এবং ৯ ছেলে শিশু। শিক্ষকের কাছে যৌন হয়রানির শিকার হয়েছে ৬২ শিশু।
বয়সভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, হত্যার শিকার ১০০ শিশুর মধ্যে ৪৮ জনের বয়স ১৩-১৮ বছর। ২৩ জনের বয়স ৭-১২ বছর। ১৭ জনের বয়স ছয় বছরের নিচে। ১২ জনের বয়সের উল্লেখ নেই। নির্যাতনের শিকার ২০৬ শিকার মধ্যে ৭৩ জনের বয়স ৭-১২ বছর। ৪১ জনের বয়স ১৩-১৮ বছর। ১৬ জনের বয়স ৬ বছরের নিচে। আর ৭৬ জনের বয়সের উল্লেখ পাওয়া যায়নি।
আসক মনে করে, দেশের সামগ্রিক উন্নয়ন ও শিশুদের পরিপূর্ণ বিকাশের জন্য শিশু অধিকার সম্পর্কে সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ে নাগরিক, পেশাজীবী ও মানবাধিকার সংস্থাগুলোর মধ্যে সংযোগ স্থাপন গুরুত্বপূর্ণ।

ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১৪ মিনিট আগে
রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
৪১ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
১ ঘণ্টা আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
১ ঘণ্টা আগে