
পূর্বাচল ৩০০ ফিট সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা বাস্তবায়ন এবং মস্তুল ও পিংক সিটি এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে সড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
আজ বৃহস্পতিবার সকালে ৩০০ ফিট সড়কের মস্তুল এলাকায় এ কর্মসূচি পালিত হয়। পরে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করার আশ্বাস দিলে তাঁরা সড়ক থেকে সরে যান।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা জানান, পূর্বাচল ৩০০ ফিট সড়ক নির্মাণের সময় মস্তুল ও পিংক সিটি এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়ন করা হয়নি। অথচ এই এলাকায় সড়কের দুই পাশে রয়েছে নানা শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পকারখানা। প্রতিদিন প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হন।
স্থানীয়দের অভিযোগ, সড়কটিতে কোথাও কোনো পুলিশ বক্স বা জেব্রা ক্রসিং নেই। এর মধ্যে বেপরোয়া গতিতে মোটরসাইকেল ও প্রাইভেট কার চলাচল করায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, প্রাণহানিও ঘটছে। সড়কটি চলাচলের জন্য উন্মুক্ত হওয়ার পর থেকে কুড়িল বিশ্বরোড থেকে কাঞ্চন সেতু পর্যন্ত এলাকায় অন্তত ৭০ জনের প্রাণহানি ঘটেছে বলে জানা গেছে। এর মধ্যে মস্তুল এলাকায় প্রাণহানির ঘটনা প্রায় ২০ জনের।

স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ‘এখানে অহরহ দুর্ঘটনায় আমাদের ভাইবোনেরা প্রাণ হারাচ্ছে। পারাপারের জন্য ওভারব্রিজ প্রয়োজন। এ ছাড়া এই সড়কে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালায়। এদের চলাচল নিয়ন্ত্রণ করা দরকার।’
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, রাস্তার ওপর ফুটওভার ব্রিজ নির্মাণ এবং সড়কে অধিক গতিতে যান চলাচলে নিয়ন্ত্রণের দাবিতে কিছু এলাকার মানুষ বিক্ষোভ করেছে। তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

নওগাঁয় বাসচালক ও সুপারভাইজারকে মারধরের প্রতিবাদে অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রেখে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন পরিবহন শ্রমিকেরা। আজ রোববার সকাল ৭টা থেকে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে রাজশাহী, জয়পুরহাট, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ রুটের বাস চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০
মানিকগঞ্জে এক মতবিনিময় সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন অভিযোগ করেছেন, একাত্তরের পরাজিত শক্তি ও আওয়ামী লীগের দোসররা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি সন্ত্রাস ও অস্থিতিশীলতার চেষ্টা প্রতিহত করতে বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
৯ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার খালুয়া দাখিল মাদ্রাসায় দীর্ঘদিন ধরে ১১ জন শিক্ষকের পদ শূন্য রয়েছে। ১০ জন শিক্ষক দিয়ে ৪১৩ জন শিক্ষার্থীর পাঠদান চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষকে। শিক্ষকসংকটের পাশাপাশি পর্যাপ্ত শ্রেণিকক্ষ, ওয়াশব্লক ও যাতায়াতের উপযোগী সড়ক না থাকায় শিক্ষার্থী ও শিক্ষকদের
২১ মিনিট আগে
মুন্সিগঞ্জের শ্রীনগরে র্যাব পরিচয়ে এক স্বর্ণ ব্যবসায়ীকে ডাকাতির প্রস্তুতিকালে দুই চাকরিচ্যুত সেনাসদস্যসহ সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তাঁদের কাছ থেকে র্যাবের কটি, ভুয়া পরিচয়পত্র, ওয়াকিটকি, খেলনা পিস্তলসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
২৩ মিনিট আগে