
মাগুরায় নির্যাতনের শিকার শিশুটিকে চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়েছে। আজ শনিবার (৮ মার্চ) বিকেল ৫টার দিকে আইসিইউ অ্যাম্বুলেন্সে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়।
আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
পরিচালক বলেন, ‘শিশুটি প্রথম থেকে সংকটাপন্ন ছিল। এখানে ঢাকা মেডিকেলে তার চিকিৎসা চলছিল। কিন্তু অতিরিক্ত অ্যাটেনডেন্সের কারণে অন্য রোগীদের সমস্যা হচ্ছিল। অ্যাটেনডেন্সরা বারবার চিকিৎসকদের বিরক্ত করছিল। সবকিছু বিবেচনা করে শিশুটিকে সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।’
এদিকে শিশুটি ধর্ষণের শিকার হওয়ার অভিযোগে চারজনকে আসামি করে মামলা করা হয়েছে। শিশুটির মা বাদী হয়ে আজ শনিবার বেলা ১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সদর থানায় মামলাটি করেন। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী।
এর আগে গতকাল শুক্রবার রাত ৯টার দিকে শিশুকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিশুটির মামা। তিনি বলেন, ‘রাত ৯টার দিকে চিকিৎসকেরা ডেকে নিয়ে বলে শিশুটির অবস্থার অবনতি হয়েছে। তাকে লাইফ সাপোর্টে নেওয়া হবে, রাজি থাকলে একটি কাগজে স্বাক্ষর দিতে বলে। পরে আমরা রাজি হই।’
এর আগে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ওই শিশুকে। বুধবার রাত ২টার দিকে মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে নির্যাতনের শিকার হয় সে।

খুলনাকে পুনরায় শিল্প ও শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহসানুল হক মিলন। তিনি বলেন, দেশের শিক্ষাব্যবস্থার যে অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে, সেই গতি ও অগ্রযাত্রাকে স্তব্ধ করার শক্তি আর কারও নেই।
৩ ঘণ্টা আগে
খুলনায় মাঝনদীতে ফেরি ও ট্রলারের সংঘর্ষ হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে খুলনার জেলখানা ঘাটে এ ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগে
টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মঙ্গলবার থেকে পর্যটক ও জেলে-বাওয়ালিদের জন্য খুলেছে সুন্দরবনের দ্বার। তবে প্রথম দিনে সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে কমসংখ্যক বনজীবী ও পর্যটক সুন্দরবনে গেছেন।
৬ ঘণ্টা আগে
রাজধানীর কামরাঙ্গীরচরের আলীনগরে বাসা থেকে রুহুল আমিন শেখ নামে এক কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, ব্যাংকঋণ ও অন্যান্য ব্যবসায়ীর পাওনা পরিশোধের চাপের কারণে তিনি আত্মহত্যা করেছেন...
৬ ঘণ্টা আগে