
গাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্য মাহাবুব আরা গিনির মৃত্যুর খবরটি গুজব বলে জানিয়েছে বাংলাদেশ জেল কর্তৃপক্ষ।
শুক্রবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ‘গাইবান্ধা জেলা’ নামক একটি পেজে দাবি করা হয়, কারাগারে আটক থাকা অবস্থায় মাহাবুব আরা গিনি মারা গেছেন। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে জনমনে বিভ্রান্তি দেখা দেয়।
এ বিষয়ে জেল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রচারিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। মাহাবুব আরা গিনি বর্তমানে গাইবান্ধা কারাগারে আটক আছেন এবং সুস্থ আছেন। তিনি নিয়মিতভাবে গাইবান্ধা আদালতে তিনটি ফৌজদারি মামলায় হাজিরা দিচ্ছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভ্রান্তিকর ও নেতিবাচক অপপ্রচারে কেউ যেন না জড়ায়। এ ধরনের গুজব থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
কারাগারের যেকোনো তথ্যের জন্য বাংলাদেশ জেল কর্তৃপক্ষের হটলাইন নম্বর ১৬১৯১-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়।

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বগুড়ায় চালু করা হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মহিলা বাস সার্ভিস। তবে চালুর এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও প্রত্যাশিত যাত্রী পাচ্ছে না বাস দুটি। দিনের বেশির ভাগ সময়ই ৪৫ আসনের বাসে অল্পসংখ্যক যাত্রী দেখা যায়।
৬ ঘণ্টা আগে
সাগরে বড় জাহাজ থেকে তেল খালাস করে সরাসরি ডিপোতে আনার জন্য নির্মাণ করা হয় সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইন (এসপিএম)। কক্সবাজারের মহেশখালী থেকে বঙ্গোপসাগরের তলদেশ দিয়ে চট্টগ্রামের পতেঙ্গা ডিপো পর্যন্ত টানা হয়েছে ১১০ কিলোমিটার লম্বা এই পাইপলাইন। এই প্রকল্পে ব্যয় করা হয় ৮ হাজার ২৯৮ কোটি টাকা।
৬ ঘণ্টা আগে
জনবসতিহীন এলাকায় একটি পরিত্যক্ত মুরগির খামার। সেখানে প্রতিদিন জড়ো হচ্ছে শিশু-কিশোর, প্রাপ্তবয়স্করা। টাকার বিনিময়ে বিভিন্ন বয়সী মানুষের কাছ থেকে নেওয়া হয় পাসপোর্টের ছবি, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ও ফেস ভেরিফিকেশন। দিনশেষে এসব তথ্য পাচার হয় বিদেশে।
৭ ঘণ্টা আগে
বর্ষা মৌসুম শেষ হয়েছে দেড় মাস আগে। কিন্তু সেই বর্ষার পানি নিষ্কাশন হতে না পারায় শরতের শেষ সময়ে এসেও যশোরের দুঃখখ্যাত ভবদহ অঞ্চলের অন্তত ২০০ গ্রাম জলাবদ্ধ রয়েছে। বর্ষকাল থেকে শুরু করে তিন মাস ধরে এসব গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী জীবনযাপন করছে।
৭ ঘণ্টা আগে