
সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ের ৪ নম্বর ভবনের সামনে অবস্থান নিয়েছেন কর্মচারীরা। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে সচিবালয়ের ৬ নম্বর ভবনের সামনে জড়ো হয়ে সেখান থেকে মিছিল নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সামনে যান কর্মচারীরা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে মিছিল নিয়ে ৪ নম্বর ভবনের সামনে অবস্থান নেন তাঁরা।
৪ নম্বর ভবনের যেসব কর্মকর্তা-কর্মচারীর অফিস রয়েছে, তাঁদের সঙ্গে গণসংযোগ করবেন কর্মচারী নেতারা।
চার ধরনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধের জন্য বিভাগীয় মামলা ছাড়াই শুধু কারণ দর্শানোর নোটিশ দিয়ে সরকারি চাকরিজীবীদের চাকরিচ্যুত করার বিধান রেখে গত ২৫ মে সরকারি চাকরি অধ্যাদেশ জারি করে সরকার। তার আগ থেকেই এই অধ্যাদেশের খসড়া বাতিলের দাবিতে আন্দোলনে নামেন সচিবালয়ের কর্মচারীরা। চাকরি অধ্যাদেশ জারির পর তাঁরা সচিবালয়ে নজিরবিহীন বিক্ষোভ-সমাবেশ এবং এক ঘণ্টা করে কর্মবিরতি পালনের পর উপদেষ্টাদের স্মারকলিপি দেন।
চাকরি অধ্যাদেশ নিয়ে কর্মচারী নেতাদের সঙ্গে আলোচনার পর ভূমিসচিবের নেতৃত্বে কয়েকজন সচিব কর্মচারীদের দাবির বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবকে জানান। এরপর মন্ত্রিপরিষদ সচিব তা প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। এই অধ্যাদেশ পর্যালোচনায় গত ৪ জুন আইন উপদেষ্টাকে প্রধান করে একটি কমিটি করে সরকার। পর্যালোচনা কমিটি এখনো তাদের প্রতিবেদন দেয়নি।

পাঁচ মামলায় আদালতে সাজা হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানাও জারি আছে। তারপরও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এক যুবদল নেতা। তাঁর নাম শাহীন আলম। তিনি রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌর যুবদলের আহ্বায়ক। এরই মধ্যে ৪ সেপ্টেম্বর মোহনপুর থানার ওসি মিজানুর রহমানের পাশে তাঁকে দেখা গেছে।
১১ মিনিট আগে
কিশোরগঞ্জের কটিয়াদীতে গত তিন বছরে ৬০ হাজার থেকে ২ লাখ টাকায় চার শিশুকে গর্ভে থাকা অবস্থায়ই বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। সর্বশেষ ২ সেপ্টেম্বর জন্ম নেওয়া এক নবজাতককে ৬০ হাজার টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
২২ মিনিট আগে
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় জৈনপুর পরিবহনের বাসের ধাক্কায় অটোরিকশার এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার চালকসহ আরও চার যাত্রী। শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের নাগদা বড় বাড়ির সামনে মতলব-নারায়ণপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কৃষকের সারের আকুতি শেষ হচ্ছে না। আমন, সবজিখেতসহ রবি মৌসুমের আগাম সবজি চাষে চাহিদার বিপরীতে সারের বরাদ্দ অনেক কম বলে জানা গেছে। বিপণন কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে চাপ কমানো গেলেও সারের চাহিদা কমানো যায়নি। বেশির ভাগ কেন্দ্র থেকে সার না পেয়ে অনেক কৃষক শূন্য হাতে ফিরে যাচ্ছেন।
৪৩ মিনিট আগে