
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মিরপুরের গোলচত্বর এলাকায় আনোয়ার হোসেন পাটোয়ারী নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক এ নির্দেশ দেন।
মহানগর দায়রা জজ পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ডে নেওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।
আজ শাকিল ও ফারজানাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক নাসির উদ্দিন সরকার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।
জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ৫ আগস্ট মিরপুর গোলচত্বর এলাকায় গুলিতে নিহত হন আনোয়ার হোসেন পাটোয়ারী। এ ঘটনায় তাঁর বাবা আল আমিন পাটোয়ারী মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন।
মামলায় অভিযোগ করা হয়, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও পুলিশের এলোপাতাড়ি গুলিতে আনোয়ার হোসেন পাটোয়ারী নিহত হন। তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেন, শাকিল আহমেদ ও ফারজানা রুপা এই ঘটনার উসকানিদাতা। তাঁদের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে।
উল্লেখ্য, গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গত বছর ২১ আগস্ট রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশ যাওয়ার সময় তাঁদের আটক করে পুলিশ। পরে উত্তরা পূর্ব থানার দায়ের করা পোশাকশ্রমিক ফজলুল করিম হত্যা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। ওই মামলায় তাঁদের ২২ আগস্ট চার দিনের রিমান্ডে দেওয়া হয়। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টার মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়।

শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পর্ক তৈরি, শিক্ষার্থীদের প্রযুক্তি ও ব্যবসার ক্ষেত্রে দক্ষ করে তোলাসহ নানা লক্ষ্য নিয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাসে প্রতিষ্ঠা করা হয়েছে আইটি বিজনেস ইনকিউবেটর।
২৮ মিনিট আগে
পাহাড়ি জনপদে ন্যূনতম সুযোগ-সুবিধা পেয়েও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর তরুণ-তরুণীরা ধীরে ধীরে দেশের মূলধারায় যুক্ত হচ্ছেন। মেধা, ধৈর্য এবং অদম্য ইচ্ছাশক্তি কাজে লাগিয়ে রাষ্ট্র পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে নিজেদের অবস্থান তৈরি করছেন তাঁরা।
১ ঘণ্টা আগে
চার কক্ষবিশিষ্ট পাকা বাড়ি, তিন বিঘা ফসলি জমি আর যাতায়াতের জন্য রয়েছে মোটরসাইকেল—স্পষ্টতই সচ্ছল এক পরিবারের চিত্র। অথচ সরকারি কাগজে পরিবারটি ‘অসহায় ও দরিদ্র’। নওগাঁর বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়ন পরিষদে (ইউপি) দুস্থ গোষ্ঠীর খাদ্য সহায়তা (ভিজিএফ) কর্মসূচির চাল বিতরণে এমনই অনিয়মের তথ্য মিলেছে।
১ ঘণ্টা আগে
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গত কয়েক মাসে ২৫টি পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে ২২টি ঘটনায় মামলা করার জন্য পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে আবেদন করা হলেও কোনো মামলা রুজু করা হয়নি বলে আদালতে দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
১ ঘণ্টা আগে