রাজধানীর হাজারীবাগে শ্বাস রোধের পর গলা কেটে হত্যা মামলার প্রায় ৬ বছর পর স্ত্রী ও সৎ ছেলের বন্ধুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোহেল হাওলাদার নামে ওই ব্যক্তিকে হত্যার দায়ে তার স্ত্রী শিল্পী বেগম ও ছেলের ঘনিষ্ঠ বন্ধু ফাহিম পাঠানকে এ সাজা দেওয়া হয়। হত্যাকাণ্ডে জড়িত সৎ ছেলে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে শিশু আদালতে তার বিচার চলছে।
আজ বুধবার ঢাকার ১০ম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ শহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী ফারুকুল ইসলাম দেওয়ান জানান, যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
তিনি জানান, রায় ঘোষণার সময় ফাহিমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অন্যদিকে পলাতক থাকায় শিল্পী বেগমের বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
২০২০ সালের ১৫ সেপ্টেম্বর হাজারীবাগের মধ্য বসিলা এলাকা থেকে সোহেলের লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন অজ্ঞাতনামা আসামি করে হাজারীবাগ থানার এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।
তদন্তে পুলিশ জানতে পারে, শিল্পী বেগম, তার ছেলে সিজান মাহমুদ এবং সিজানের ঘনিষ্ঠ বন্ধু ফাহিম পাঠান এ হত্যাকাণ্ডে জড়িত। ২০২২ সালের ২৪ জুলাই হাজারীবাগ থানার পরিদর্শক হুমায়ন কবির শিল্পী বেগম ও ফাহিম পাঠানকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন। সিজান অপ্রাপ্তবয়স্ক (১৭) হওয়ায় তার বিরুদ্ধে পৃথক দোষীপত্র দেওয়া হয়। তার বিচার শিশু আদালতে চলছে।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, শিল্পীর তৃতীয় স্বামী ছিলেন সোহেল। তারা হাজারীবাগে বসবাস করতেন। সিজানও মায়ের সঙ্গে থাকত এবং সোহেলকে ‘মামা’ বলে ডাকত। সিজান ও ফাহিম সোহেলের হাত-পা ও মুখ বেঁধে বালিশ চাপা দিয়ে এবং গলা কেটে হত্যা করেন।
২০২৩ সালের ৫ এপ্রিল শিল্পী বেগম ও ফাহিম পাঠানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। বিচার চলাকালে আদালত ১২ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তানের ফুটপাত ফের হকারদের দখলে। সাম্প্রতিক উচ্ছেদ অভিযানে কিছুটা স্বস্তি মিললেও ফের ফুটপাত ও সড়ক দখল করে দোকান বসিয়েছেন হকারেরা। গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, মো. আব্দুর রশিদ নামের এক হকার ফুটপাতে পোশাক বিক্রি করছেন।
৫ ঘণ্টা আগে
২৫০ শয্যাবিশিষ্ট কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল। জেলার প্রায় ২০ লাখ মানুষের স্বাস্থ্যসেবার প্রধান ভরসা এ হাসপাতালটি নানা সংকটে যেন নিজেই ‘অসুখে’ ধুঁকছে। এক দশকের বেশি সময় ধরে চিকিৎসক, জনবল ও চিকিৎসা সরঞ্জামের সংকটে হাসপাতালটির স্বাস্থ্যসেবা তলানিতে পৌঁছে গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার...
৫ ঘণ্টা আগে
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সদর থেকে আদমপুর বাজার সড়কের প্রস্থ ১৮ ফুট থাকলেও একই সড়কের ওপর নির্মিত সেতু ও কালভার্টের প্রস্থ মাত্র ১০ ফুট। সড়কের তুলনায় সেতু ও কালভার্টের প্রস্থ কম হওয়ায় যানবাহন চলাচলের সময় ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। স্থানীয়দের দাবি, সড়ক যখন বড় করা হয়েছে তখন পুরোনো সেতুগুলো...
৫ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীনগর বালুমহাল ইজারা নিয়ে শুরু থেকেই উঠেছে নানা প্রশ্ন। প্রথম দফায় ১১ কোটি ৬০ লাখ টাকার দরপত্র বাতিল হওয়ার পর দ্বিতীয় দফায় একই প্রতিষ্ঠানের দর নেমে আসে মাত্র ৩ কোটি ২০ লাখে, যা নিয়ে সৃষ্টি হয় তীব্র বিতর্ক। পরে তৃতীয় দফায় সংশোধিত দরপত্র আহ্বানের মধ্যেও স্বচ্ছতা...
৫ ঘণ্টা আগে